1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চৌদ্দগ্রামে র‍্যাবের অভিযানে ১০ হাজার পিচ ইয়াবাসহ বাস চালক আটক

  • প্রকাশকালঃ শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ জন পড়েছেন

আবদুর রউফ, চৌদ্দগ্রাম:
কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে ১০ হাজার পিচ ইয়াবা সহ মোঃ জহির ইসলাম নামে এক বাস চালককে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল।
গ্রেপ্তারকৃত বাস চালক ঢাকা জেলার লালবাগ থানাধীন ১১৫ নং ইয়াছিন বেপারি গলির এলাকার তাজুল ইসলামের ছেলে। সে পেশাদার মাদক ব্যবসায়ী।
শনিবার (১১ এপ্রিল) সকালে এই তথ্যটি নিশ্চিত করেছেন, কুমিল্লা র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম।
তিনি জানান, শনিবার সকালে চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের নারায়নকরা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় তল্লাশি চালিয়ে বাস চালক জহির ইসলামের হেফাজতে/নিয়ন্ত্রনে থাকা অবস্থায় ১০ হাজার পিচ ইয়াবা সহ তাকে আটক করা হয়।
র‌্যাব আরো জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে স্বীকার করে দীর্ঘদিন যাবৎ থেকে অভিনব কায়দায় কক্সবাজার হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বাসযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা অধিক মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো ভয়ানক মরণব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে এবং ধৃত আসামীর বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা দায়ের পূর্বক জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলমান।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম