1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

কিশোর গ্যাং/য়ে/র চু/রি/কা/ঘা/তে নি/হত সিএনজি চালক

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৯৭ জন পড়েছেন

ছবি : নকশী বার্তা। 

আবদুর রউফ, চৌদ্দগ্রাম : 

কুমিল্লার চৌদ্দগ্রামে কিশোর গ্যাং সদস্যরা মো: হৃদয় ( ২২) নামে এক সিএনজি চালককে চুরিকাঘাতে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সাড়ে ৮টায় উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারে। নিহত হৃদয় ওই ইউনিয়নের শাকতলা গ্রামের মৃত হেদায়েতুল্লার ছেলে। মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন।

হৃদয়ের বন্ধু রাকিব জানান, রাত সাড়ে আটটার সময় ধোড়করা বাজারের পূর্বপাশে প্রান্ত ও আসিফ নামে দুই কিশোর রাস্তার মাঝে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলো। এই সময় দু:পক্ষের মোটরসাইকেল সাইট নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। ঘটনা ওইখানে শেষ হলেও পরে ঘোষতল গ্রামের রাজিব, প্রান্ত, রিফাত ও ফানসির নেতৃত্বে বেশ কয়েকজন কিশোরগ্যাাং সদস্য বাজারে ওয়াসিমের গ্যারেজে সামনে তিনটি মোটরসাইকেল নিয়ে এসে শাকতলার গ্রামের লোকজন কে মারধর শুরু করে।ঘটনা চলাকালে শাকতলা গ্রামের সিএনজি চালক হৃদয় প্রতিদিনের মতো একই গ্যারেজে রাতে সিএনজি রাখার জন্য প্রবেশ করে। এসময় রাজিব সিএনজি চালক হৃদয় কে চুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন হৃদয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হৃদয়ের ভাই ফারুক হোসেন বলেন, আমার ভাই সিএনজি চালক। আজ তার ইনকাম কম হয়েছে বলে সন্ধ্যায় আমার কাছে থেকে চা খাওয়ার জন্য টাকা নিয়ে যায়। লোকজনের মাধ্যমে আমি জানতে পারি তাকে কিশোরগ্যাং সদস্যরা ধারালো ছুরি মেরে হত্যা করেছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আকিব মাহমুদ মাহি জানান, হৃদয়কে কিছু লোক রাত সাড়ে নয়টায় হাসপাতালের জরুরী বিভাগের নিয়ে আসে৷ আমরা তার বুকের ডানপাশে গভীর আঘাতের চিহ্ন দেখতে পাই। ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্ত ক্ষরণে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন জানান, খবর পেয়ে আমরা অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযানে নেমে পড়েছি। তবে ঠিক কি কারণে হৃদয়কে হত্যা করা হয়েছে তা উদঘাটনের চেষ্টা করছি। অভিযুক্তরা কিশোর গ্যাংয়ের সদস্য কিনা তা-ও আমরা খতিয়ে দেখছি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম