1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মাদক বিক্রির অভিযোগ : দাউদকান্দি থানার ওসি প্রত্যাহার

  • প্রকাশকালঃ বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১০১ জন পড়েছেন

প্রত্যাহার হওয়া ওসি আব্দুল বারী। সংগৃহীত ছবি

নকশী বার্তা : 

মাদক বিক্রির অভিযোগ ওঠার পর কুমিল্লার দাউদকান্দি মডেল থানার ওসি আব্দুল বারীকে গতকাল মঙ্গলবার রাতে প্রত্যাহার করা হয়েছে। কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের সই করা এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আদেশে বলা হয়, ওসি আব্দুল বারীকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তবে কি কারণে ওসিকে প্রত্যাহার করা হয়েছে চিঠিতে তা বলা হয়নি।

দাউদকান্দি থানা সূত্রে জানা যায়, গত শনিবার উপজেলার বিশ্বরোড এলাকার একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১৬০ কেজি গাঁজা জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন দাউদকান্দি মডেল থানার এসআই মো. ইমাম উদ্দিন ও এএসআই হাফিজুর রহমান। রাত ১২টার দিকে তিন মাদক কারবারির কাছে গাঁজাগুলো বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। গাঁজা বিক্রির পর ৩০ হাজার টাকা নিয়ে কাভার্ডভ্যানটি ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় ওসি আব্দুল বারিকে প্রত্যাহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এসআই ইমাম উদ্দিন বলেছেন, ‘ওই সময় আমি ডিউটিতে ছিলাম। গাঁজা উদ্ধার ও বিক্রির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’ এএসআই হাফিজুর রহমান জানান, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।

ওসি আব্দুল বারী বলেছেন, ‘মাদকের ঘটনাটি সিনিয়র কর্মকর্তারা তদন্ত করছেন। ইমাম ও হাফিজুর এ ঘটনায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ তবে প্রত্যাহার হওয়ার বিষয়ে কোনো কোনো মন্তব্য করেননি তিনি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম