1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

২০ বছর পর সেমিতে স্পেন ও ফ্রান্স

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৮৪ জন পড়েছেন

কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামাল। ছবি: সংগৃহীত

নকশী বার্তা : 

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ২০ বছর পর আবারও মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স।  ফাইনালে ওঠার লড়াইয়ে কাগজে-কলমে এই দুই দলের মধ্যে ব্যবধান খুবই সামান্য। তবে মঙ্গলবারের (১৪ জুলাই) এই হাইভোল্টেজ সেমিফাইনালের আগেই মাঠের বাইরের ‘মাইন্ড গেম’ বা মনস্তাত্ত্বিক লড়াই জমে উঠেছে।

দুই দলের খেলোয়াড়দের পক্ষ থেকেই ম্যাচ নিয়ে প্রত্যাশা, ব্যক্তিগত পারফরম্যান্স এবং ফেভারিট কারা—তা নিয়ে আসছে নানা মন্তব্য।

ফ্রান্স কোচ দিদিয়ের দেশম ইতোমধ্যেই বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনকে এই সেমিফাইনালের ‘ফেভারিট’ হিসেবে আখ্যা দিয়েছেন। অন্যদিকে, স্পেনের খেলোয়াড়রা বিশ্বকাপের শীর্ষ গোলদাতা কিলিয়ান এমবাপ্পের মুখোমুখি হতে মুখিয়ে আছেন।

বিশ্বকাপের মঞ্চে এর আগে মাত্র একবারই এই দুই দল মুখোমুখি হয়েছিল, যেখানে ২০০৬ সালের সেই ম্যাচে ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল ‘লে ব্লুজ’। তবে সম্প্রতি দুই দল যখনই মুখোমুখি হয়েছে, শেষ হাসি হেসেছে স্পেনই।

ইউরো ২০২৪-এর সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ ব্যবধানে হারিয়েছিল স্পেন। এছাড়া গত বছর উয়েফা নেশনস লিগের সেমিফাইনালেও ফ্রান্সকে ৫-৪ ব্যবধানে হারিয়েছিল স্প্যানিশরা। এবার তাই ফ্রান্সের বিপক্ষে জয়ের হ্যাটট্রিক করতে মরিয়া তারা।

এদিকে, ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। সম্প্রতি তিনি বলেন, ‘গত দুটি ম্যাচে আমরা ফ্রান্সকে হারিয়েছি। ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তবে সেটা আমাদেরই পাওয়া উচিত। মাঠে কী হয় দেখা যাবে, তবে আমরা মোটেও ভীত নই।’

ইয়ামালের আক্রমণভাগের সতীর্থ নিকো উইলিয়ামসও একই সুর মেলালেন। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল চিরিংগিতো’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, মোটেও না। এই দলকে দুবার হারিয়ে আমরা ইতোমধ্যেই আমাদের যোগ্যতা প্রমাণ করেছি। এটা অহংকার নয়, বরং আমাদের আত্মবিশ্বাস এবং কিছুটা আত্মসম্মান।’

চলতি বিশ্বকাপে ৮ গোল করে যৌথভাবে শীর্ষ গোলদাতা হিসেবে আছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তার মুখোমুখি হওয়া প্রসঙ্গে স্পেনের ডিফেন্ডার পাউ কুবারসি বলেন, ‘সে আমাকে ভয় ধরাতে পারে না।’

তবে এমবাপ্পের দক্ষতার প্রশংসা করে তিনি আরও যোগ করেন, ‘সবাই তার গুণ সম্পর্কে জানে। সে ম্যাচে নিষ্ক্রিয় থাকলেও যেকোনো মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। লামিনের মতোই সে অনন্য। তার বিরুদ্ধে পুরো ৯০ মিনিট মনোযোগ ধরে রাখতে হবে।’

‘এটি একটি ফাঁদ’: ফরাসি শিবিরের সতর্কতা : 

স্প্যানিশ খেলোয়াড়দের এই আক্রমণাত্মক মন্তব্যগুলোকে ফ্রান্সের সেন্টারব্যাক ইব্রাহিমা কোনাতে একটি ‘ফাঁদ’ হিসেবে দেখছেন, যে ফাঁদে তারা পা দিতে চান না।

স্প্যানিশ ফুটবলারদের কথার জবাবে কোনাতে বলেন, ‘না, না… সত্যি বলতে, বাইরে কে কী বলছে তা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। আমাদের কাউকে ভয় পাওয়ার দরকার নেই। প্রতিযোগিতার এই পর্যায়ে আমাদের বিনয়ী থাকতে হবে এবং এই ধরনের ফাঁদে পা দেওয়া যাবে না।

তারা যা খুশি বলতে পারে। আমরা আমাদের সেরা প্রস্তুতি নেব এবং ম্যাচ শেষে দেখা যাবে জয় কার হয়।’

সূত্র: এনডিটিভি 

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম