ছবি : নকশী বার্তা।

মোঃ হুমায়ুন কবির মানিক:
আসন্ন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৬ নম্বর মৈশাতুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গত শুক্রবার বিকেলে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেন লাকসাম নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আব্দুল কাদের চৌধুরী।

ইসলামপুর ঈদগাহ ময়দান থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে। পরে আমতলী বাজারে এসে এটি এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। শোভাযাত্রায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শতাধিক মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন, যা পুরো ইউনিয়নজুড়ে উৎসবমুখর নির্বাচনী আমেজ সৃষ্টি করে।
পথসভায় আব্দুল কাদের চৌধুরী বলেন, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম এমপির হাতকে আরও শক্তিশালী করতে এবং মৈশাতুয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতেই তার এই পদে প্রার্থিতা। তিনি নিজেকে এই জনপদের মানুষের কল্যাণে উৎসর্গ করার দৃঢ় ব্যক্ত করে জানান—উন্নয়ন, সততা ও জনসেবাই হবে তার রাজনীতির প্রধান অঙ্গীকার।

Leave a Reply