1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মনোহরগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশকালঃ শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১১১ জন পড়েছেন
ছবি নকশী বার্তা। 
মোঃ হুমায়ুন কবির মানিক : 

কুমিল্লার মনোহরগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের পোমগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ও ব্যবসায়ী নজরুল ইসলাম সেলিম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আতিকুর রহমান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ-মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আবুল বাশার, ক্রীড়ানুরাগী আলী আশরাফ চৌধুরী সুমন, জাহাঙ্গীর আলম মোল্লা, রবিউল হোসেন, রিয়াজ মাহমুদ সুমন, আলাউদ্দিন, ফখরুল ইসলাম জসিমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়ানুরাগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ঝলম একাদশ ও পোমগাঁও একতা সংঘ। খেলা দেখতে বিকেল থেকেই পোমগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হন বিপুলসংখ্যক দর্শক। দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্য ও আক্রমণ-পাল্টা আক্রমণে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।

আয়োজকরা বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং এলাকায় সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করাই এ টুর্নামেন্ট আয়োজনের অন্যতম উদ্দেশ্য। নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে স্থানীয় তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম