1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চৌদ্দগ্রামে গরু চুরির মামলায় ইউপি সদস্য গ্রেফতার

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৭০৪ জন পড়েছেন

স্টাফ রিপোর্টার :
কুমিল্লার চৌদ্দগ্রামে দুইটি গরু ও দুইটি ছাগল চুরির মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল জলিল খাজাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার উজিরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য ও বলহরা গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার এসআই আবদুল্লাহ আল মামুন।
এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বলহরা গ্রামের সফিউর রহমান কিশোরের সর্দার ফার্মে বগুড়া সদর থানার কোশায়খোলা গ্রামের গোলাম রাব্বানী লিমন কেয়ার টেকার হিসেবে কাজ করতো। লিমনের সাথে সম্পর্ক গড়ে তোলে বলহরা গ্রামের স্থানীয় ইউপি সদস্য আবদুল জলিল খাজা ও পাশ্ববর্তী সদর দক্ষিণ উপজেলার জয়নগর গ্রামের আবুল মিয়া। গত ১১ এপ্রিল রাতে কেয়ারটেকার লিমন, আবুল মিয়া ও মেম্বার আবদুল জলিল খাজার যোগসাজশে ফার্মে থাকা দুইটি গরু ও দুইটি ছাগল চুরি হয়। পরদিন সকালে স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে আবুল মিয়ার বাড়ির উঠানে গাছের সাথে বাধা দুইটি ছাগল দেখা যায়। গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে ছাগলগুলো নিজ হেফাজতে নেন সফিউর রহমান কিশোর। পরে কেয়ারটেকার লিমনকে সুয়াগাজী বাজারস্থ আবুল মিয়ার স’মিল থেকে আটক করে উপস্থিত লোকজনের সামনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে লিমন জানায়, আবুল মিয়া ও ইউপি সদস্য আবদুল জলিল খাজাসহ আরও ৪-৫ জন দুইটি গরু ও দুইটি ছাগল চুরি করেছে। চোরাই যাওয়া গরু দুইটি আবুল মিয়া ও আবদুল জলিল খাজার হেফাজতে রয়েছে। এ ঘটনায় ফার্মের কেয়ার টেকার গোলাম রাব্বানী লিমনকে থানায় সোপর্দ শেষে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করে। মামলার অপর আসামিরা হলেন; বলহরা গ্রামের ইউপি সদস্য আবদুল জলিল খাজা ও জয়নগর গ্রামের আবুল মিয়া।
তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার এসআই আবদুল্লাহ আল মামুন বলেন, ‘গরু চুরির ঘটনায় প্রধান আসামি লিমনের স্বীকারোক্তি ও মামলায় আসামি হওয়ায় ইউপি সদস্য আবদুল জলিল খাজাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে’।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম