1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সংসদের মুলতবি বৈঠক বসছে আগামীকাল

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৪২৪ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : সাতদিন বিরতির পর চলমান সংসদের অষ্টম ও বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক আগামীকাল বুধবার (৮ জুলাই) আবার বসছে। এদিন বেলা ১১টায় সংসদের বৈঠক শুরু হবে। এর আগে গত ৩০ জুন চলমান অর্থবছরের বাজেট পাস হওয়ার পর সংসদের বৈঠক মুলতবি করা হয়।

করোনার ভয়াবহতা বেড়ে যাওয়ায় এই সংক্ষিপ্ত বাজেট অধিবেশন আরও সংক্ষিপ্ত করা হয়। এ জন্য দীর্ঘ এ মুলতবি। একের পর এক মন্ত্রী-এমপি করোনায় আক্রান্ত হওয়ায় এবার এমপিদের করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছে জাতীয় সংসদ। সংসদের চলমান অধিবেশনের কার্যদিবসগুলোয় অংশ নেবেন এমন সদস্যকে নমুনা পরীক্ষার জন্য বলা হয়েছে। এসব এমপি পর্যায়ক্রমে এই অধিবেশনে যোগ দেবেন।

এর আগে সংসদে কর্মরতদের নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হলেও এমপিদের ব্যাপারে কোনো নির্দেশনা ছিল না। এদিকে জানা যায়, সংসদ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ৯৪ জন করোনায় আক্রান্ত। এছাড়া সেখানে কর্মরত ৮২ আনসার করোনায় আক্রান্ত হয়েছেন। আর এ পর্যন্ত ১৮ জন মন্ত্রী-এমপির করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে অনেকেই এখন সুস্থ।

গত ১০ জুন থেকে শুরু হয়েছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। কাল বুধবার এই অধিবেশন সমাপ্ত হওয়ার কথা রয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম