1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

আক্তার হত্যা: কাউন্সিলর আলমগীরকে যুবলীগ থেকে বহিষ্কার

  • প্রকাশকালঃ শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৪৫৮ জন পড়েছেন

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় বহুল আলোচিত ব্যবসায়ী আক্তার হত্যা মামলার প্রধান আসামি কাউন্সিলর আলমগীর হোসেনকে অবশেষে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এ বহিষ্কারাদেশ জারি করেন। শনিবার কুমিল্লা মহানগর যুবলীগের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

আদেশে জানানো হয়, আওয়ামী যুবলীগ একটি সুসংগঠিত ও সুশৃংখল সংগঠন। সম্প্রতি কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর আলমগীর হোসেনের বিরুদ্ধে আলোচিত ব্যবসায়ী হত্যাকাণ্ডসহ নানা অপরাধমূলক এবং আইন শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে।

এ কারণে বিতর্কিত এ কাউন্সিলরকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।

উল্লেখ্য, গত ১০ জুলাই প্রকাশ্যেই আক্তার হোসেন নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর আলোচিত এ হত্যাকাণ্ডের হোতা কুমিল্লা নগরীর ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন গা ঢাকা দিয়েছে।

তাকে গ্রেফতারে পুলিশ বিভিন্নস্থানে অভিযান অব্যাহত রাখলেও পুলিশের জাল ভেদ করেই তিনি গ্রেফতার এড়িয়ে চলছেন। এতে ওই ব্যবসায়ীর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও অভিযোগ করা হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম