1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

পিতা তোমার মৃত্যু নেই

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৫৫০ জন পড়েছেন

আরেফিন শিমুল :


সেদিনের সেই শেষরাতে ফুলের বাগানে নেমেছিল দস্যু…

ভয়ংকর নেশায় তাণ্ডব নৃত্যে কাঁপিয়েছিল ৩২ নম্বর

নিকষকালো অট্ট হাসিতে গোলা বারুদের ঝাঁঝালো গন্ধ।

কিছু বুঝে ওঠার আগেই এক এক করে ঝরে গেলো অনেকগুলো তাজা প্রাণ…

সেই সাথে লুঙ্গি পাঞ্জাবি পরা অবস্থায় লুটিয়ে পড়লেন পিতা।

চলে যাওয়ার আগে তাঁর চোখে ছিল অবাক বিস্ময়…

পিতার পবিত্র রক্তে সেই চিরচেনা সিঁড়িতে তখন থোকা থোকা নিষ্পাপ রক্তকমল…

দুরে মোয়াজ্জিনের কণ্ঠে প্রার্থনার আহ্বান

আর মৃত্যুর হোলি খেলাতে পিশাচের নাপাক হাত রঞ্জিত হলো লোহিত লোবানে।

হায় বাংলা! হায় বাংলার মানুষ! লজ্জায় নতজানু হয়ে সেদিনও দিনের আলো চোখ মেলেছিল…

বোবা আর্তনাদে পুরো শহর স্তব্ধ বাকরুদ্ধ স্বাধীনতা।

কিছু প্রশ্ন, গোপন কান্না, এলোমেলো নগরী

অতঃপর খুনিরা বুক ফুলিয়ে সগৌরবে জানান দিলো তাদের কুকর্মের সর্বনাশা কীর্তি।

বুঝি এই ভালোবাসার দান, বুঝি এই বিশ্বাসের মূল্য…

ঘাতকদের বিজয় উল্লাসে চোখের পানিকে রুখেছিল পিতার সন্তানেরা…

কিন্ত কুলাঙ্গারের দল সেদিন বুঝেনি এক মুজিবকে হত্যা করে লক্ষ মুজিবের ঘুম ভাঙিয়েছিল তারা।

মুজিব আজো আছে, কালও ছিল

যতদিন এই বাংলার আকাশে একটি সূর্য ওঠবে

পদ্মা-মেঘনায় ভালোবাসার আগ্রাসী বান থাকবে হাওয়ার তোড়ে পতপত করে উড়বে পতাকা

আর আলতা রাঙা পায়ে গাঁয়ের মেঠো পথ ধরে হন্যে হয়ে ঘুরবে কিশোরী বালিকা…

একটি সুবোধ বালক ঘাস ফুল হাতে দাঁড়িয়ে থাকবে রাস্তার ওপারে…

ততদিন মুজিব থাকবে আমাদেরই মাঝে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম