1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চেতনার অগ্নি

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৪০৭ জন পড়েছেন

রোকসানা সুখী


যখন আমি দেশের তরে রঙিন রঙিন স্বপ্ন আঁকি

যখন আমি দূর গগনে সূর্য ছোঁয়ার স্বপ্ন মাখি

মানুষ নামক হিংস্র দানব কটু কথার অস্ত্র মারে

হ্যাঁচকা টানে নামাতে চায় আকাশ ছোঁয়া স্বপ্নটারে।

নইতো ওরে ভীতু আমি সাগর বুকে জোয়ার আনি

অমাবস্যা আঁধার বুকে পূর্ণিমা চাঁদ তুলতে জানি।

যখন আমি শিকল ভাঙার মন্ত্র বলি বজ্র সুরে

তোরা তখন নারী কণ্ঠ পূণ্য- পাপে দিস যে মুড়ে

যখন আমি রঙবেরঙের প্রজাপতির ডানায় উড়ি

কীসের নেশায় বন্দি করিস সুতো কাটা রঙিন ঘুড়ি?

নইতো শুধু নইতো নারী মন্ত্র ওরে,

মন্ত্র জানি রুক্ষ খরা মাটির বুকে ঢালতে পারি বর্ষারানি।

যখন আমি অধিকারে প্রতিবাদের ঝান্ডা তুলি

তোরা তখন বেশ্যা বলে কন্ঠরোধে মারিস গুলি

যখন আমি মাতৃ বুকে স্বাধীন চেতা কাব্য বলি

তখন তোরা রুদ্ধশ্বাসে সদ্যফোটা ছিঁড়িস কলি।

ভাবছিস কেন নারী শুধু— একাত্তরের গল্প জানি

ভ্রষ্ট পথের নষ্ট বোধে মুক্ত পায়ে আঘাত হানি।

কবি’র পিছে লড়ছে কবি শিকল দিয়ে টানছে তলে

নারী নামক ধাবকা লাগায় পিষছে নিঠুর যাঁতাকলে

আকাশ থেকে শত তারা খসে পড়ে

অনাদরে আবার তারা যুদ্ধ জয়ের স্বপ্ন বুকে ফিরে ঘরে।

নারী নারী বলিস নারে মন্ত্র জানি ধরতে টানি

কালবৈশাখী ঝড়ের বুকে বসন্তরাজ আনতে জানি।

যুদ্ধ জয়ের মশাল হাতে আসছি আমি ঘূর্ণি চড়ে

মাতৃ বুকের হায়না-শুকর সবকটাকে মারবো ধরে

সামনে অস্ত্র পিছে হিংসা ডানে-বামে শত্রু-হানা নইতো

আমি অবুঝ নারী মন্ত্র আছে লাখো জানা।

নারী নারী জপিস না আর

ভালোবাসি মুজিব বাণী

হাওয়ার বুকে লাগাম কষে অস্ত্র হাতে ধরতে জানি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম