1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

আরাধ্য ভোরের শিশির

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৬২০ জন পড়েছেন

শামীমা সুমি


কত যুগ যুগান্তর খুঁজে চলেছি আমি

কাঁকরবিছানো এবড়োখেবড়ো পথ বেয়ে,

কত পাহাড় সাগর বন বনান্তর ঘুরে ফিরছি

মগধ থেকে কলিঙ্গ গৌড় অথবা পাল জনপদে।

কোথায়ও তুমি নেই কোন লোকালয়ের অন্দরমহলে

গেয়েছি কতোবৈষ্ণব পদাবলী রাধাপ্রেম গাঁথা।

কত বিনিদ্র রজনী করেছি সমর্পণ তোমার পদ্মকমলে

জোছনা কুঁড়িয়ে গেঁথেছি মালা তোমায় পরাবো।

হাজার কালো দিঘীতে করেছি স্নান পদ্মের লোভে

পদ্মের মাঝেও তুমি কোথাও নেই কোনখানে,

সাগরের বেলাভূমি ছিলো আমার শয্যাতল

ঝিনুকের বুকেও খুঁজেছি জলপরীদের সঙ্গে নিয়ে।

অরুন্তুদ মনে নিয়ে তুলে দিয়েছি ব্যথায় অর্গল।

তড়িন্ময় হয়ে ঘুরেছি ঘুরেছি বজ্রের পিছুপিছু

আকুল ভিজেছি বর্ষার জলে কিম্বা ঝড়ের তাণ্ডবে

আশা ছিলো যদি মেঘের দেশে তোমায় পাই।

শতপাখির কুজনে কান পেতেছি আবিষ্টমনে

কোনটা তোমার স্বর আলাদা করার আপ্রাণ চেষ্টা।

অবসন্ন আর ক্লান্ত আমি বিষন্ন মনে আছি বসে

হঠাৎ পরলো চোখে মুক্তোর মতো জ্বলজ্বলে তুমি

দারুচিনির গন্ধ ছড়িয়ে হাসছো প্রাণখুলে

দীপ্তিময় ঘাসের ডগায় একবিন্দু পরশপাথর

তৎকালসম্ভুত আকুল হয়ে বুকে তুলে নিলাম

শত অন্বেষণে পেলাম তুমি আমার

আরাধ্য কুয়াশাভেজা ভোরের শিশির।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম