1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে সম্প্রীতির ঈদ পুনর্মিলনী

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৬২১ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :
কুমিল্লার লাকসাম উপজেলার বাটিয়াভিটা গ্রামে সম্প্রীতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ঈদুল আযহার পরবর্তীতে অনুষ্ঠিত এ ঈদ পুনর্মিলনীতে বাটিয়াভিটা, বাতাবাড়িয়াসহ দুই ইউনিয়নের বিভিন্ন গ্রামের নানান শ্রেণি, পেশা ও বয়সের মানুষের অংশগ্রহণ করেন।
নানান শ্রেণি-পেশায় ব্যস্ত থাকায় সারাবছর পরস্পরের সাক্ষাৎ না হলেও প্রতি ঈদের পর বাটিয়াভিটা ও বাতাবাড়িয়াসহ দুই ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের সমন্বয়ে সম্প্রীতির এ মিলনোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। এতে ধনী-গরীব ও পেশাগত ভেদাভেদ ভুলে একে অপরের সান্নিধ্য উপভোগ করেন। এবারের ঈদ পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন, আজগরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, উত্তরদা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রাব্বানী মজুমদার, আওয়ামী লীগ নেতা আব্দুর রব, তোফাজ্জল হোসেন, সমাজসেবক আলমগীর হোসেন, এমদাদ হোসেন, ইমাম হোসেন, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, প্রবাসী গোলাপ হোসেন, সহ দুই ইউনিয়নের বিভিন্ন গ্রামের নানান শ্রেণি, পেশা ও বয়সের মানুষ।
ঈদ পুনর্মিলনী শেষে দুই ইউনিয়নে শান্তি, সম্প্রীতি ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে পারস্পরিক মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে স্ব স্ব মতামত ও সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিবর্গ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম