1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

আজ মুক্তিযোদ্ধা স্বপন সাহার ১৪ তম মৃত্যুবার্ষিকী

  • প্রকাশকালঃ বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৪০৯ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :
লাকসামের বিশিষ্ট ব্যবসায়ী, পড়শী সিনেমা হলের প্রতিষ্ঠাতা, একাত্তরের রণাঙ্গনের বীর সৈনিক স্বপন সাহার ১৪ তম মৃত্যুবার্ষিকী আজ ১২আগষ্ট বুধবার। ২০০৬ সালের ওইদিনে ৫২ বছর বয়সে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
বড় মেয়ে পড়শী সাহা বাবার পদাঙ্ক অনুসরণ করে সংসার পরিচর্যার পাশাপাশি রাজনীতি ও সমাজসেবায় অকৃত্রিম ভূমিকা রেখে চলেছেন। বর্তমান সে লাকসাম উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে জনসেবায় সম্পৃক্ত রয়েছেন। তার একমাত্র ছেলে রাজীব সাহা পড়াশুনা শেষে বাবার রেখে যাওয়া ব্যবসার হাল ধরেছেন। আর ছোট মেয়ে কাকলী সাহাও একজন আদর্শ গৃহিনী।
উল্লেখ্য, বর্ণাঢ্য জীবনের অধিকারী বীর মুক্তিযোদ্ধা স্বপন সাহা প্রয়াণাবধি বিভিন্ন সেবামূলক কর্মকান্ডে জড়িত ছিলেন। সনাতন ধর্মালম্বী হলেও তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। নিখাদ দেশপ্রেম থেকেই বাবা সুবল চন্দ্র সাহার হাত ধরে কিশোর বয়সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন স্বপন সাহা। মুক্তিযুদ্ধ পরবর্তীতে রাজনীতি ও সমাজসেবায়ও তার প্রশংসনীয় ভূমিকা ছিলো। ধার্মিকতার তাগিদে নিজ অর্থায়নে লাকসামে জগন্নাথ দেবালয় এবং শ্রী মুক্তকেশী কালী মন্দির ও মহাশশ্মান স্থাপন করেছিলেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের কাছে আজও অবিস্মরণীয় হয়ে আছেন স্বপন সাহা।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম