1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

আরেফিন শিমুলের কবিতা চাঁদ ও তুমি

  • প্রকাশকালঃ রবিবার, ১৭ মে, ২০২০
  • ৫১৭ জন পড়েছেন

আরেফিন শিমুল :

ভেবেছিলাম এবার একটু নিজেকে গুটাই
কিছুটা সময়ের জন্য হলেও স্বেচ্ছায় এক বিরহী প্রাচীর তুলি চারপাশে…
কিন্তু আমার অন্ধকার আকাশে এত্ত বড় ঝুলন চাঁদকে দেখে আমার মনের বিরহ উবে গেলো।
এই চাঁদ আমাকে বাধ্য করে কবি হতে
না চাইতেও হয়ে যাই রোমান্টিক…
আমি তার সাথেই একটু গল্প করি
তুমি বরং একলাই থাকো…
না হয় যাও বিশ্রামে …
অথবা স্টাডিতে বসে মোটামোটা বইগুলো পড়।
আমিতো একেবারে সেকেলে…
তাই চাঁদেরও প্রেমে পড়ি, যেমন তোমার প্রেমে পড়ি
তার দ্যুতিতে আমার মুখ রাঙা হয়ে যায়
আমি কেমন লজ্জায় পড়ে যাই
জানো সে বড় বেহায়া নির্লজ্জ
কেমন পলকহীন চোখে তাকিয়ে থাকে।
কিন্তু ঐ চাঁদের বুকে আমি তোমাকেই খুঁজি
বলতে পারো তোমাকেই দেখি
কিন্তু তোমার এত সময় কই বল তো
তোমার চোখে পুরো বিশ্ব
আমার চোখে কেবল তুমি।
তোমার ভারি ভারি কথার উত্তর আমি জানিনা
আচ্ছা ভালোবাসলে কী সব জানতে হয়?
না জেনে বুঝি হয়না কিছু?
চাঁদ কী সবই জানে
সে কী করে এত ভালোবাসে?
এবার তুমি বেশ গম্ভীর হবে জানি
হয়তো খুব ঝড়ও হতে পারে
এরপর ঝড় শেষে স্নিগ্ধ আকাশে একটি মিষ্টি চাঁদ
সেই চাঁদকেই আমি বড্ড ভালোবাসি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম