1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মুসলমানের চিঠি

  • প্রকাশকালঃ সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩৮ জন পড়েছেন

নীলা হারুন :


আমার প্রিয় ভাইবোনেরা

তোমরা কেমন আছ?

বহুদিন খোঁজ নেয়া হয়নি।

যদি আমার একটি ঘর থাকতো তো-

জালালী কইতরের পিঠে করে চিঠি পাঠিয়ে

তোমাদের দাওয়াত দিতাম।

তোমাদের কেউ কেউ আসতে

ইয়েমেনি চাদর গায়ে পরিচিত হেসে।

কারো কারো চীনের প্রাচীর ডিঙ্গানোর কাহিনী শুনে

আমি কদম ফেলতে ভুলে যেতাম বিস্ময়ে।

আমি খোঁজ নিতাম সিরিয়ার মেঠাই আর

বোগদাদী পাখিদের, বসনিয়ান রুটির,

জেনে নিতাম কাশ্মীরের বরফের শুভ্রতা কেমন।

জানতাম রাখাইনদেশের নদীর স্রোতের উচ্চতা আর

ফিলিস্তিনের আকাশের কালো মেঘের কথা।

মিশরী নীলের তীরে শিশুরা খেলছে নাকি,

দ্বীপরাজ্যগুলিতে লোকেরা হাসছে কী না।

সব কিছু জেনে নিয়ে বৈরুতের চা আর

তুর্কী লকুম খেতে খেতে-

আমরা মদীনার খেজুরের গল্প করতাম।

যদি আমার একটি ঘর থাকতো,

তবে তোমরা বাংলাদেশের মেহমান হতে,

আর আমি হতাম তার প্রহরী সেবক।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম