1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৪ দিনব্যাপী কর্মসূচি যুবলীগের

  • প্রকাশকালঃ বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩৮ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ৪ দিনব্যাপী কর্মসূচি নিয়েছে দলের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগ। কর্মসূচির মধ্যে রয়েছে দেশব্যাপী দোয়া, খাবার বিতরণ ও ভার্চ্যুয়াল আলোচনা সভা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে- ২৫ সেপ্টেম্বর শুক্রবার জুম্মার পর মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মিলাদের আয়োজন করা হবে। একই দিন ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে বাদ জুম্মা মিরপুর হযরত শাহ আলী (রা.) মাজার মসজিদে এবং বাদ আসর ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে হাইকোর্ট মাজার মসজিদে দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হবে।

২৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন জেলায় ভবঘুরে, পথশিশু, অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হবে। ২৭ সেপ্টেম্বর রোববার দেশব্যাপী শুভেচ্ছা স্বরূপ বৃক্ষরোপণ করা হবে।

২৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী, বাকপ্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার ও বস্ত্র বিতরণ করা হবে।

একই কর্মসূচি মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বাস্তবায়িত হবে। বাদ মাগবির যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়সহ প্রতিটি ইউনিটে প্রধানমন্ত্রীর জীবনীর ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শিত হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম