1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ভাতিজার কোয়রেন্টাইন নিয়ে কথা কাটাকাটিতে নাঙ্গলকোটে ভাইয়ের হাতে ভাই খুন

  • প্রকাশকালঃ সোমবার, ১৮ মে, ২০২০
  • ১০৩৬ জন পড়েছেন

নাঙ্গলকোট প্রতিনিধি : মহামারি করোনাভাইরাস সংক্রমণের কথা নিয়ে কুমিল্লার নাঙ্গলকোটে ছোট ভাইকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। সোমবার উপজেলার দৌলখাঁড় ইউপির সোন্দাইল গ্রামের পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ হোসেন মিয়া (৪০) ওই গ্রামের মৃত. ইউছুফ আলীর ছেলে। এ ঘটনায় ছয় জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, বড় ভাই দুলাল, তার স্ত্রী কাজল বেগম, ছেলে সহিদ, আরমান, জালালের স্ত্রী রেহেনা বেগম ও ছেলে ফারুক। অপরদিক অন্য দু’ঘাতক জালাল ও আজিম পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন পূর্বে বড় ভাই দুলালের দু’ছেলে সহিদ (২৮) ও আরমান হোসেন (২১) ঢাকা থেকে বাড়িতে আসেন। তাদের চাচা হোসেন মিয়া ওই দু’ভাতিজাকে বাড়ি থেকে বাহির না হতে নিষেধ করেন। পাশাপাশি তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেন। এতে ভাতিজারা ক্ষিপ্ত হয়ে চাচা হোসেন মিয়াকে গাল মন্দ করে। উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই দুলাল, তার ছেলে সহিদ, আরমান, আজিম, জালাল ও তার ছেলে ফারুকসহ ১০-১২ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্র স্বস্ত্র দিয়ে হোসেন মিয়াকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক কাছে নিয়ে গেলে ওই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিহতের স্ত্রী কহিনুর বেগম বলেন, সকালে তার স্বামী এক আত্মীয়ের জায়নামাজের নামাজ শেষে বাড়িতে আসেন। করোনাভাইরাস নিয়ে ভাই ও ভাতিজাদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা লাঠি ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাকে হত্যা করে। তিনি এ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে আসামিদের বিচারের দাবি জানান।

অভিযুক্ত বড় ভাই দুলাল বলেন, বাড়ির জায়গা নিয়ে তার ভাইয়ের সাথে বিরোধ চলে আসছে। সোমবার দুপুরে এ নিয়ে কথা কাটাকাটি হয়। পরে পিটাপিটি হয়। সে যে মারা যাবে তা কখনো ভাবিনি।

এ ব্যাপারে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, পারিবারিক কলহের জের ধরে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ভাই ভাতিজারা মিলে হোসেন মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে তাকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়। বাদির অভিযোগের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সোমবার বিকেলে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম