1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বিশ্বের মাফিয়া চক্রের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি

  • প্রকাশকালঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১৩ জন পড়েছেন

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, ‘বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ। তাদের সঙ্গে জনগণ নেই। তাই তারা দেশে এবং বিদেশে বসে বিশ্বের বড় বড় মাফিয়া চক্রের সঙ্গে বৈঠক করে ষড়যন্ত্র করছে। তারা যতই ষড়যন্ত্র করুক, সফল হবে না। কারণ দেশের ১৬ কোটি জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছে।’

শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এনামুল হক শামীম বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা হচ্ছেন মানবতার মা। এতিমের টাকা মেরে খাওয়া সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়াকে জামিনের দ্বিতীয় মেয়াদ বাড়িয়ে দিয়েছেন। আর খালেদা জিয়া এবং তার ছেলে বিদেশে বসে মাফিয়াদের সঙ্গে তারেক রহমান সরকার পতনের ষড়যন্ত্র করছে। তারেক রহমানরা যতই ষড়যন্ত্র করুক কোন লাভ হবে না। সকল ষড়যন্ত্রের জাল ভেদ করে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবেই।’

‘করোনাকালে সাংবাদিকরাও মানবিক কাজ করছে’ উল্লেখ করে পানি সম্পদ উপমন্ত্রী বলেন, ‘করোনার সময় ইউরোপ, আমেরিকা, কানাডার মতো শক্তিশালী দেশগুলো যখন হিমশিম খাচ্ছে তখন প্রধানমন্ত্রীর সঠিক নেতৃত্বে আমাদের অর্থনীতির চাকা সচল রয়েছে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্সসহ সাংবাদিকরাও মানবিক কাজ করছে। ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি তারই প্রমাণ।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক বান্ধব। অন্য পেশার মানুষের পাশাপাশি করোনাকালে সাংবাদিকদের প্রণোদনা দিয়েছে। এটা বাংলাদেশে বিরল ঘটনা। অসুস্থ সাংবাদিকদের চিকিৎসার ব্যবস্থাও করেছেন প্রধানমন্ত্রী।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন- রেড ক্রিসেন্ট সোসাইটির জাফর সিকদার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. রিয়াজ চৌধুরী, জনকল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ প্রমুখ। এসময় অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক হাবিব রহমান উপস্থিত ছিলেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম