1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

এবার উদ্যোক্তা হলেন সেই রিকশাচালক

  • প্রকাশকালঃ সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৪১৬ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : ফজলুর রহমানের এই কান্না ছিল সঙ্কটকালের একমাত্র অবলম্বন রিকশাটি হারানোর জন্য। সোমবার জিগাতলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযানে তার রিকশাটিও তুলে নেয়া হয়। হাজারীবাগ এলাকার বাসিন্দা ফজলুর জানান, করোনার মধ্যে দোকানের কাজ হারিয়ে ১৫ দিন আগে ৮০ হাজার টাকা ধার-দেনা করে ব্যাটারিচালিত রিকশাটি কিনেছিলেন তিনি।

সর্বস্ব দিয়ে কেনা জীবিকার বাহনটি হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন চালক। এরপর যোগাযোগমাধ্যম তো বটেই, জাতীয় গণমাধ্যমেও তার কান্নার বিষয়টি সাড়া ফেলে। ব্যাথিত হন অনেকেই। এক পর্যায়ে তার কান্নার ছবি চোখে পড়ে সুপারশপ ‘স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসিরের।

সঙ্গে সঙ্গে তিনি যোগাযোগ করতে বলার পর ফজলুর রহমানের সঙ্গে দেখা করেন প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং তানিম করিম, মানবসম্পদ বিভাগের প্রধান শাহ মো. রিজভী রনী এবং মিডিয়া-পাবলিক রিলেশন ম্যানেজার কামরুজ্জামান মিলু। এরপর বুধবার সন্ধ্যায় তেজগাঁওয়ে একটি রেস্তোরাঁয় ‘স্বপ্ন’র উদ্যোক্তা হওয়ার অফার লেটার তার হাতে তুলে দেয়া হয়। আর এভাবেই স্বপ্নের উদ্যোগে উদ্যোক্তা হচ্ছেন রিকশাচালক ফজলুর রহমান।

‘স্বপ্ন’র উদ্যোগে উদ্যোক্তা হওয়ার বিষয়টা জানার পর ফজলুর রহমান বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। কারণ তিনি এখন দুটি রিকশার মালিক। আরো একজন তাকে একটি রিকশা কিনে দেবেন বলেও জানান তিনি। এই রিকশাগুলো ‘স্বপ্ন’র হোম ডেলিভারি সার্ভিসে কাজে লাগাতে চান তিনি, হতে চান একজন উদ্যোক্তা।

উচ্ছ্বাস প্রকাশ করে ফজলুর রহমান বলেন, আমার দেশের বাড়ি কুমিল্লা। একটা সময় সিনজির গ্যারেজে কাজ শিখতাম। তারপর টুকটাক করে টাকা জমিয়ে ধার করে রিকশাটা কিনেছিলাম। সেই রিকশা হারানোর পর কী কষ্ট হচ্ছিল বোঝাতে পারব না। কিন্তু আজ আমার খুব ভালো লাগছে। ভেতরের আনন্দটা এখন আর বোঝাতে পারব না। ভালো একজন উদ্যোক্তা হয়ে ব্যবসটা ভালোভাবে চালিয়ে যেতে চাই। স্বপ্নকে ধন্যবাদ জানাচ্ছি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম