1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ঘরেই বানান মজাদার জলপাইয়ের আচার

  • প্রকাশকালঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৫১১ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : এখন বাজারে প্রচুর জলপাই পাওয়া যায়। একটু সময় নিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন মজাদার জলপাইয়ের আচার।

জলপাইয়ের আচার

উপকরণ : জলপাই ১২০টি, আস্ত পাঁচফোড়ন ১ চা চামচ, ৬০ কোয়া রসুন গ্রেট করা, হলুদের গুঁড়ো ১ চা চামচ, লালমরিচের গুঁড়ো ৪ চা চামচ, চিনি ১০ টেবিল চামচ, ভিনেগার ৫৪০ বোতলের ৩ ভাগের ২ ভাগ, লবণ ১ চা চামচ, সরিষার তেল ১ লিটারের ৩ ভাগের ২ ভাগ।

প্রস্তুত প্রণালি : প্রথমে রসুন অল্প করে ভাজুন। তারপর সব উপকরণ একত্রে কষিয়ে নিন। ভিনেগার দিয়ে মৃদু আঁচে ৪০-৬০ মিনিট রাখুন। তবে মাঝেমধ্যে নাড়তে হবে। তেল ভেসে উঠলেই আপনার প্রিয় টক-ঝাল-মিষ্টি জলপাইয়ের আচার একদম তৈরি।

বি.দ্র. পবিত্র কোরআনের ১৬ অধ্যায়ের ১১ আয়াতে জলপাইয়ের কথা উল্লেখ আছেÑ ‘এই পানি দ্বারা তোমাদের জন্য উৎপাদিত করেন ফসল, জয়তুন (জলপাই), খেজুর, আঙুর ও সর্বপ্রকার ফল। নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে।’ আচারগুলো ২-৩ মাস বোতলে রাখা যাবে। ১৫ দিন অন্তর রোদে দেবেন অথবা মুখ খুলে কিছুক্ষণ রাখবেন। ফ্রিজে রাখলে ৮ মাস। তবে এক ফোঁটা পানি যেন আচারে না যায়, গেলে পচে যাবে। এ ক্ষেত্রে যেকোনো ফল কাটার আগে, ধুয়ে-মুছে বাতাসে শুকিয়ে নেবেন।

জলপাইয়ের মিষ্টি আচার

উপকরণ : জলপাই ২৫-৩০টি, পাঁচফোড়ন ১ চা চামচ, ১৫ কোয়া রসুন গ্রেট করা, হলুদের গুঁড়ো ১-২ চা চামচ, কালো গোলমরিচ ১০টি থেঁতো করা, তেজপাতা ২টি, চিনি ৮ টেবিল চামচ, সরিষার তেল ১২ টেবিল চামচ, ভিনেগার ৪ টেবিল চামচ ও লবণ ১/২ চা চামচ।

প্রস্তুত প্রণালি : প্রথমে গরম তেলে রসুন ভেজে নিন। তারপর সব উপকরণ একত্রে দিয়ে নাড়–ন। তেল ভেসে ঘন হতে থাকলে শেষে চিনি দিয়ে ৫ মিনিট নাড়লেই স্বাস্থ্যকর জলপাই আচার তৈরি।

জলপাইয়ের সরিষার আচার

উপকরণ : জলপাই ২৫-৩০টি (সেদ্ধ করে হাতে চটকে নেওয়া), পাঁচফোড়ন ১ চা চামচ, পানিতে ভেজানো সাদা সরিষা দানা আধা কাপ, ৪ কোয়া রসুন একত্রে ব্লেন্ডারে পিষা, হলুদের গুঁড়ো ১/২ চা চামচ, লালমরিচের গুঁড়ো ২ চা চামচ, চিনি ৫ চা চামচ (ইচ্ছা), সরিষার তেল ও ভিনেগার ৮ টেবিল চামচ ও লবণ ১/২ চা চামচ।

প্রস্তুত প্রণালি : প্রথমে গরম তেলে রসুন ভেজে সব উপকরণ একত্রে দিয়ে নাড়–ন। তেল ভেসে ঘন হয়ে উঠলেই আপনার স্বাস্থ্যকর জলপাই আচার তৈরি।

জলপাইয়ের ভর্তার আচার

উপকরণ : জলপাই ২০টি (সেদ্ধ করে হাতে চটকে নেওয়া), পাঁচফোড়ন ১ চা চামচ, পেঁয়াজ বড় ১টি, ৪ কোয়া রসুন ও ১ টুকরো আদা গ্রেট করা, হলুদের গুঁড়ো ১/২ চা চামচ, লালমরিচের গুঁড়ো ২ চা চামচ, চিনি ৫ চা চামচ (ইচ্ছা), সরিষার তেল ও ভিনেগার ৮ টেবিল চামচ করে, লবণ ১/২ চা চামচ।

প্রস্তুত প্রণালি : প্রথমে গরম তেলে পেঁয়াজ, রসুন ভাজুন। তারপর সব উপকরণ একত্রে দিয়ে নাড়–ন। শেষে তেল ভেসে ঘন হয়ে উঠলেই স্বাস্থ্যকর জলপাই আচার তৈরি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম