1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চাটখিলে সাংবাদিকদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম

  • প্রকাশকালঃ বুধবার, ২০ মে, ২০২০
  • ৪৪৪ জন পড়েছেন

মোঃ সাকিব হোসেন :
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম। আজ ২০-মে সকাল ১১টায় নোয়াখালীর চাটখিল উপজেলা অডিটোরিয়ামে উপজেলা সকল প্রিন্ট, ইলেকট্রনিক, স্থানীয় পত্রিকার সাংবাদিকদের মোবাইল ফোনে ঈদ শুভেচ্ছা জানান। পরে জাহাঙ্গীর আলমের পক্ষে সাংবাদিকদের হাতে ঈদ উপহার তুলে দেন চাটখিল পৌরসভা মেয়র মোহাম্মদ উল্লা পাটোয়ারী, নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, চাটখিল সাংবাদিক ফোরাম সভাপতি মিজানুর রহমান (বাবর), পৌরসভা প্যানেল মেয়র আহসান হাবীব সমীর, জেলা যুবলীগ সদস্য রিয়াজ খান।
এছাড়া মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যক্তিগত অর্থায়নে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি জাহাঙ্গীর আলম নোয়াখালীর-১ সংসদীয় আসন তথা চাটখিল ও সোনাইমুড়ি উপজেলায় বিভিন্ন শ্রেনী পেশার ৩০ হাজার মানুষকে সুরক্ষা সামগ্রী ও খাদ্য সামগ্রী সরবহরাহ করেন।
চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান বাবর ভিডিও বার্তায় চাটখিলের কর্মরত সকল সাংবাদিকদের পক্ষ থেকে সালাম ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ ছাড়াও চাটখিল ও সোনাইমুড়ি উপজেলার নিম্ন আয়ের ২০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
আলহাজ্ব জাহাঙ্গীর আলম ভিডিও বার্তায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা নিজ নিজ সংসদীয় এলাকায় করোনা মোকাবেলায় সাধারন মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আপনারা দোয়া করবেন, মাননীয় প্রধানমন্ত্রী যেন সফলভাবে করোনা মহামারী থেকে দেশকে রক্ষা করতে পারে। তিনি আরও বলেন, যতদিন দেশে করোনার প্রভাব থাকবে ততদিন তিনি এ সাহায্য অব্যাহত রাখবেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম