1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

কুমিল্লা বরুড়ায় নৈশ প্রহরীকে পিটিয়ে হত্যা

  • প্রকাশকালঃ শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৩৯৬ জন পড়েছেন

বরুড়া প্রতিনিধি : কুমিল্লার বরুড়ায় আবুল হাসেম নামের এক নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার উপজেলার নলুয়া চাঁদপুর বাজারে এ ঘটনা ঘটে। এ সময় আবুল হাসেমকে বাঁচাতে গিয়ে তার বড় ভাই ও বাজারের অপর এক নৈশপ্রহরী আহত হয়েছে।

নিহত আবুল হাসেম(৫০) নলুয়া চাঁদপুর গ্রামের হাসান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নৈশপ্রহরী আবুল হাসেম বাজারে দায়িত্ব পালনকালে একটি রাইস মিলের সামনে শুক্রবার ভোরে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছিলেন। এ সময় রাইস মিলের সামনে আগুন জ্বালানোকে কেন্দ্র করে রাইস মিলের মালিক বাবুল ও তার সহযোগীরা নৈশপ্রহরী আবুল হাসেমের সঙ্গে প্রথমে বাগবিতণ্ডা এবং পরে তাকে পিটিয়ে আহত করেন। এতে তার চিৎকারে তার ভাই আবু তাহের ও বাজারের অপর নৈশপ্রহরী সুরুজ মিয়া ঘটনাস্থলে এলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আবুল হাসেমকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, ঘটনায় জড়িতদেরকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম