1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সিনেটে শুরু হচ্ছে ট্রাম্পের অভিশংসনের বিচার

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১
  • ৪৬৯ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : ক্যাপিটল হিলের দাঙ্গায় হামলায় উসকানি দেওয়ায় প্রতিনিধি পরিষদে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের দলিল সোমবার সিনেটে উপস্থাপন করা হয়েছে।  গত ৬ জানুয়ারির ওই দাঙ্গায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

প্রতিনিধি পরিষদের স্পিকার নিয়োজিত কংগ্রেসের অভিশংসন ব্যবস্থাপকরা সিনেটে প্রস্তাবটির দলিল হস্তান্তর করেছেন। অভিশংসন ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জ্যামই রাসকিন।

তিনি সিনেট ফ্লোরে অভিশংসন প্রস্তাব পাঠ করেছেন। যদিও সিনেটে উল্লেখযোগ্যসংখ্যক রিপাবালিকান সদস্য ট্রাম্পের প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন।

রাসকিন বলেন, ডোনাল্ড জন ট্রাম্প বড় ধরনের অপরাধে জড়িত হয়ে পড়েন। যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার অপরাধ করেছেন তিনি।

‘গণতান্ত্রিক ব্যবস্থতার অখণ্ডতাকে তিনি হুমকি দিয়েছেন, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে হস্তক্ষেপ এবং সরকারের সমমর্যাদার শাখাগুলোকে বিপন্ন করে তুলেছেন।’

প্রেসিডেন্ট বাইডেনের শপথ নেওয়ার সাত দিন আগে গত ১৩ জানুয়ারি প্রতিনিধি পরিষদে নজিরবিহীন দ্বিতীয়বারের মতো অভিশংসনের মুখোমুখি হয়েছেন ৭৪ বছর বয়সী ট্রাম্প। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে সিনেটে তার বিচারপ্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

সিনেটে ডেমোক্র্যাটিক সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার বলেন, ১০০ সিনেট সদস্য বিচারকের ভূমিকা পালন করবেন। মঙ্গলবার তাদের শপথ হবে এবং ট্রাম্পকেও সমন দেওয়া হবে।

রিপাবলিকানদের কেউ কেউ বলে আসছিলেন, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন দণ্ড কার্যকর করার সুযোগ মার্কিন সংবিধানে নেই।

সিনেটে ডেমোক্র্যাটিক পার্টির নেতা চাক শুমার বলেছেন, ১৮৭৬ সালে কংগ্রেসে মার্কিন সংবিধানের ব্যাখ্যায় ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও দণ্ড কার্যকর বিধান রয়েছে।

সিনেটে অভিশংসন দণ্ড কার্যকর হলে ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার পথ রুদ্ধ হয়ে যাবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম