1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মনোহরগঞ্জে সেচ্ছাসেবীদের উদ্যোগে গ্রাম হলো ‘শহর’

  • প্রকাশকালঃ সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৮২ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধি  : সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বদলে গেছে একটি গ্রামের সামগ্রিক দৃশ্যপট। সরকারের ক্রমাগত উন্নয়নের পাশাপাশি একঝাঁক স্বেচ্ছাসেবী উদ্যোক্তাদের পরিকল্পনায় গ্রামটি শহরের রূপ ধারণ করেছে।

বলছি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বানঘর গ্রামের কথা। সংগঠনটির প্রায় ৯ লাখ টাকার অনুদানে গ্রামজুড়ে স্থাপন করা হয়েছে অর্ধশতাধিক সোলার ল্যাম্পপোস্ট।

গ্রামকে আলোকিত করার পাশাপাশি সংগঠনের উদ্যোগে বাস্তবায়ন হচ্ছে একের পর এক জনকল্যাণমুখী পরিকল্পনা।

জানা যায়, উপজেলার লক্ষণপুর ইউনিয়নের বানঘর গ্রামের একঝাঁক তারুণ্যের ওই সংগঠনটি প্রতিষ্ঠা পায়। সংগঠনের উদ্যোক্তারা গরিব, অসহায়দের মানবিক সহয়তা, শিক্ষাবৃত্তি, বিনামূল্যে গাছের চারা, দুর্যোগে খাদ্যসামগ্রী বিতরণ, করোনায় সচেতনতা সৃষ্টিসহ নানা কার্যক্রম অব্যাহত রেখেছে।

জনকল্যাণমূলক কর্মকান্ডের অংশ হিসেবে বানঘর গ্রামীণ সড়কের দু’পাশ, মসজিদ, স্কুল, মাদরাসাসহ বিভিন্ন স্থানে ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়। সোলারের আলোর ঝলকানি পাল্টে গেছে পুরো গ্রামের চিত্র। গ্রামটি শতভাগ বিদ্যুৎ সুবিধার আওতায় এলেও বিদ্যুৎ চলে গেলেও দেখা যায় সোলার ল্যাম্পপোস্টের আলো। রাতের বেলায় আলোর ঝলকানিতে গ্রামটি শহরের রূপ ধারণ করে। তারুণ্যের এমন ব্যতিক্রম উদ্যোগেমহাখুশি এলাকাবাসী।
গ্রামের প্রবীণ ব্যক্তি সোনাইমুড়ি হামিদিয়া কামিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন জানান, সোলার ল্যাম্পপোস্টের আলোয় সারা রাত গ্রামটি আলোকিত থাকায় চুরি, ডাকাতিসহ অনাকাক্ষিত ঘটনা প্রতিরোধ হয়েছে।

সংগঠনের পৃষ্ঠপোষক আলাউদ্দিন জানান, বানঘর গ্রামকে উপজেলায় একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলাই হচ্ছে ওই সংগঠনের উদ্দেশ্য।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম