1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চৌদ্দগ্রামে ভার্ড কামালের গণসংবর্ধনা ও ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬১ জন পড়েছেন

চৌদ্দগ্রাম প্রতিনিধি : 
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হওয়ায় ভার্ডের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এমরানুল হক কামালকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাতে কনকাপৈত ইউনিয়নের পন্নারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংবর্ধিত ভার্ডের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এমরানুল হক কামাল। প্রধান বক্তা ছিলেন ফুয়াং ফুডের ডিরেক্টর মেজর অবসর প্রাপ্ত মোঃ জাহাঙ্গীর হোসেন।

বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মাস্টার আব্দুল খালেকের সভাপতিত্বে ও ইউপি মেম্বার ডাঃ সোহরাওয়ার্দীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিওড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন, ভার্ডের প্রশাসনিক কর্মকর্তা ভিরোসন বিশ্বাস, আ’লীগ নেতা আবু বক্কর সিদ্দিক, আলা উদ্দিন, খোরশেদ আলম, শাহাব উদ্দিন, আবু হানিফ, গোলাম মোস্তফা, লক্ষণ চন্দ্র দাশসহ আরও অনেকে।

ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ভাই ভাই বেকারীকে হারিয়ে বিজয়ী লাভ করে আবরার ষ্টোর। এদিকে ভার্ড কামালকে উপজেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মনোনীত করায় সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পন্নারা গ্রামবাসী।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম