1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চৌদ্দগ্রামে যুবলীগ নেতা ফারুকের উপর হামলাকারীদের গ্রেফতার দাবি

  • প্রকাশকালঃ বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৯৩৪ জন পড়েছেন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : 
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ওমর ফারুকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে এলাকাবাসী। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত বক্তব্যে ওমর ফারুক এ দাবি জানান।

লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন ধরে উপজেলা কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলা গ্রামের নুরুল আমিনের ছেলে প্রদীপ, প্রভাত, হারেজ ভুঁইয়ার ছেলে মোঃ জোবায়ের, ইয়াকুবের ছেলে পবন, নুরুল ইসলাম চৌধুরীর ছেলে সুজন মিয়া, মামুন চৌধুরীর ছেলে মঈনুল ইসলাম প্রান্ত, সীমান্ত, আহসান উল্লাহ মৃধার ছেলে মোঃ নাঈমসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন এলাকায় মাদক সেবনসহ বেচাকেনা করে আসছিল। তাদের কর্মকান্ডে বাধা দিলে প্রদীপের নেতৃত্বে মাদক ব্যবসায়ীরা ওমর ফারুককে মারধর ও প্রাণ নাশের হুমকি দেয়। এক পর্যায়ে গত বুধবার রাতে হিঙ্গুলা হাসানিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে প্রদীপের নেতৃত্বে মাদক ব্যবসায়ীরা অস্ত্রসস্ত্র নিয়ে ওমর ফারুকের গতিরোধ করে এবং এলোপাতাড়ি গুলি ছুড়িয়া আতঙ্ক সৃষ্টি করে। স্থানীয় লোকজন এগিয়ে এলে মাদক ব্যবসায়ীরা তাকে প্রাণনাশের হুমকি পালিয়ে যায়।

এ ঘটনায় ওমর ফারুক বাদি হয়ে উল্লেখিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওমর ফারুকসহ স্থানীয়রা আরও জানান, ইতোপূর্বে উল্লেখিত একাধিক আসামী মাদকের মামলায় গ্রেফতার হয়েছিল।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মাহবুবুল হক টিপু, কনকাপৈত ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন মুকুল, হিঙ্গুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি শরিফুল ইসলাম মজুমদার ফখরুল, শেখ রাসেল স্মৃতি সংসদের সাবেক সভাপতি সাইফুদ্দিন রনি, বর্তমান সভাপতি ইকবাল হোসেন ফরহাদ, যুবলীগ নেতা বুলবুল আহমেদ, নজরুল ইসলাম আল আমিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম