1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মনোহরগঞ্জে বসত বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০৬ জন পড়েছেন

মোঃ হুমায়ুন কবির মানিক :
কুমিল্লার মনোহরগঞ্জে বসত বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। উপজেলার লক্ষণপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামে মকবুল সাহেবের বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় বুধবার মোঃ শাহজাহান বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন- একই গ্রামে মৃত আবুল হাসেমের ছেলে আবুল বশর (৫৫), সহোদর মোঃ আবুল কাশেম (৫০), আবুল বশরের তার ছেলে মো. নাছির (২৫) ও মোঃ এমরান হোসেন (১৮), দেলোয়ার হোসেনের ছেলে মোঃ নাছির (৩০), আলমের ছেলে মোঃ জিয়াউর রহমান (৩৫), নুরু মিয়ার ছেলে মোঃ বক্কর (৪০) সহ অজ্ঞাত ৫/৬জন।

অভিযোগে জানা যায়, জায়গা-জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গত ৮ ফেব্রুয়ারী মোঃ শাহজাহানের বসত বাড়িতে পরিকল্পিতভাবে হামলা চালায় ওই বিবাদীগণ। এ সময় মোঃ শাহজাহানের বসত ঘর ভাংচুর, মালামাল লুট ও গাছপালা কেটে নিয়ে যায় বিবাদীগণ। এ ঘটনায় প্রায় পনেরো লক্ষ টাকার ক্ষতির শিকার হন বলে জানান মোঃ শাহজাহান।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি অমানবিক, ও বর্বোচিত।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম