1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

রিজভী-নিপুণসহ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১০ জন পড়েছেন

অনলাইন ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নিপুণ রায়, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপির ২৯ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

এছাড়া বিএনপির অজ্ঞাত আরও ১০০/১২০ জনকে এই মামলায় আসামি করা হয়েছে।

রাজধানীর শাহবাগ থানায় বুধবার রাতে এসআই মো. গোলাপ উদ্দিন মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় আসামিদের মধ্যে আরও রয়েছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরাফত আলী শপু, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ছাত্রদলের ঢাবি শাখার সাবেক সভাপতি মেহেদী হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশারসহ অনেকে।

জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল (জামুকা) কর্তৃক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রিজভীর নেতৃত্বে রাজধানীর বিজয়নগরে গেল বুধবার সন্ধ্যায় বিএনপির মিছিল বের হলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের লাঠিপেটায় মশাল মিছিলে অংশ নেওয়া অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন।

পুলিশ এ সময় যুবদল নেতা শরীফসহ ৪ জনকে আটক করে নিয়ে গেছে বলে জানান মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে বৃহস্পতিবার শাহবাগ থানায় ওই মামলাটি করে বলে জানা গেছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম