1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চৌদ্দগ্রামে মানবতার সেবা সংগঠনের বর্ষপূর্তিতে ফ্রি ব্লাড ক্যাম্পেইন

  • প্রকাশকালঃ শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৪২ জন পড়েছেন

মুহা. ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে “মানবতার সেবা সংগঠন” এর ১ম বর্ষপূর্তি উপলক্ষে বুধবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার কনকাপৈত ইউনিয়নের বশকরা গ্রামে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

মানবতার সেবা সংগঠনের সাধারণ সম্পাদক কাজী জাহিদ হাসানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: নজরুল ইসলাম নয়ন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশকরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো: ফয়েজ উল্লাহ্ পাটোয়ারী, সহকারী শিক্ষক রুহুল আমিন, সংগঠনের সহ-সভাপতি ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাজী পারভেজ তানিম, কাজী ইলিয়াস সাকিব, মো: আরিফ, শাহরিদ আফরান বেলাল, মো: রাজু, মোস্তাকিন রকি, শিহাব উদ্দিন, মো: শাকিল, মো: ইমন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম