1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চৌদ্দগ্রামে সাজাপ্রাপ্ত আসামীসহ আটক ৩

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২৯ জন পড়েছেন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম :

কুমিল্লার চৌদ্দগ্রামে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী সহ তিন জনকে আটক করেছে থানা পুলিশ। জানা গেছে, কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদের নির্দেশে, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমার সার্বিক তত্ত্বাবধানে, পুলিশের পৃথক পৃথক টিম সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটককৃতরা হলো: একটি মামলায় (১৩০৭/১২ দায়রা-৫৫০/১৬) আদালতের দেয়া রায়ে এক বছরের সাজা ও ২০ লক্ষ টাকা জরিমানায় গ্রেফতারি পরোয়ানা মূলে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মো: ইসমাইল মজুমদারের ছেলে মো: খোরশেদ আলম মজুমদার, বিভিন্ন অভিযোগে ওয়ারেন্টভুক্ত আসামী চিওড়া ইউনিয়নের কাপড়চতলী গ্রামের মোকছেদুর রহমানের ছেলে মো: নাছির উদ্দীন, ৪২ বোতল ফেন্সিডিলসহ আলকরা ইউনিয়নের কাইচ্ছুটি গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে মাদক ব্যবসায়ী মো: মিজানুর রহমানকে আটক করা হয়। মঙ্গলবার আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (অপারেশন) নুরুল বাশার বলেন, “পুলিশ যে জনগণের সত্যিকারের বন্ধু সেটা নিশ্চিত করাই পুলিশের প্রধান লক্ষ্য। জনসংস্পৃক্ততা রেখে অতীতের ন্যায় সকল অপরাধ কার্মকান্ড প্রতিরোধ করা হবে। সেই সাথে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সকল অপরাধ কর্মকান্ডের বিরুদ্ধে কঠোরভাবে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম