1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মনোহরগঞ্জে  চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশ-জনতার যৌথ পাহারা

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৫০৯ জন পড়েছেন

মোঃ হুমায়ুন কবির মানিক :
‘মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার’ এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার মনোহরগঞ্জে চুরি-ডাকাতি প্রতিরোধের লক্ষ্যে পুলিশ-জনতার রাত্রিকালীন যৌথ পাহারার কার্যক্রম চলছে। সম্প্রতি চুরি-ডাকাতি প্রতিরাধের লক্ষ্যে সমগ্র কুমিল্লায় পুলিশ-জনতার রাত্রিকালীন যৌথ পাহারার উদ্যোগ নেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ। এরই ধারাবাহিকতায় গত দু’ সপ্তাহ যাবৎ প্রতি রাতে মনোহরগঞ্জের প্রত্যেক এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুলিশের সাথে লাঠি-বাঁশি নিয়ে এ কার্যক্রমে অংশ নিচ্ছেন।
গভীর রাতে পুলিশ কর্মকর্তারা জনতাকে উৎসাহ দিতে এলাকায় এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। বুধবার (৩ মার্চ) দিবাগত রাতে কুমিল্লা জেলা পুলিশের লাকসাম-মনোহরগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মহিতুল ইসলামের নেতৃত্বে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়াসহ অন্যান্য কর্মকর্তারা বিভিন্ন এলাকায় এ পাহারা কার্যক্রমে অংশ নিয়েছেন। মনোহরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুবুল কবির জানান, বুধবার দিবাগত রাতে উপজেলার মৈশাতুয়া, খিলা, ঝলম দক্ষিণ, ঝলম উত্তর, হাসনাবাদ, বাইশগাঁও, লক্ষণপুর, বিপুলাসার ও নাথেরপেটুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় তারা টহল দিয়েছেন। এ সময় নাথেরপেটুয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল, এসআই নুরুল আলম, মনোহরগঞ্জ থানার এসআই রাজু আহমেদ সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা, স্বেচ্ছাসেবী, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে বিট পুলিশিং এর মাধ্যমে তালিকা সংগ্রহ করে আমরা প্রত্যেক এলাকার সমাজকর্মীদেরকে এই পাহারায় যুক্ত করেছি এবং তাদের জন্য রিফ্লেক্টিভ ড্রেস, লাঠি, বাঁশিসহ অন্যান্য সরঞ্জাম ও নাস্তার ব্যবস্থা করার মাধ্যমে সহযোগিতা করে যাচ্ছি।’
কুমিল্লা জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার মহিতুল ইসলাম বলেন, ‘বর্তমান পুলিশ সুপার ফারুক আহমেদ মহোদয়ের নেতৃত্বে চুরি-ডাকাতি রোধে গত দু’ সপ্তাহ যাবৎ আমরা প্রতি রাতে এই কর্মসূচি পালন করছি। এতে চুরি-ডাকাতি কমার পাশাপাশি পুলিশ ও জনতার পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয়েছে।’
কুমিল্লা জেলা পুলিশের এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন মনোহরগঞ্জের সকল শ্রেণি-পেশার মানুষ। অপরাধ দমনে পুলিশ-জনতার যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকলে সমাজের সকল স্তরে অপরাধীদের মূলোৎপাটন হবে বলে তারা মনে করেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম