1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে আনন্দ সুইটস্ এন্ড বেকারী উদ্বোধন

  • প্রকাশকালঃ রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৪৩৯ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :
কুমিল্লার লাকসামে ‘আনন্দ সুইটস্ এন্ড বেকারী’ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাস চৌরাস্তা সংলগ্নে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে মিষ্টান্ন দোকানটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম হিরা, আনন্দ সুইটস্ এন্ড বেকারীর সত্ত্বাধিকারী পিন্টু রঞ্জন সাহা, সাজেদা আক্তার, সাবেক রাজস্ব কর্মকর্তা আব্দুল মালেক, জাহিদ হাসান রিপন, সাংবাদিক নাসির উদ্দিন চৌধুরী, মোজাম্মেল হক আলম, আহমেদ তমিজ উদ্দিন চুন্নু, আমজাদ হাফিজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানি, পৌর ছাত্রলীগের সভাপতি সাইফ খাঁন স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ প্রমুখ।
পৌর শহরের প্রাণকেন্দ্রে সুষ্ঠু ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন আনন্দ সুইটস্ এন্ড বেকারীর সত্ত্বাধিকারী পিন্টু রঞ্জন সাহা ও সাজেদা আক্তার।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে লাকসামে সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনার মাধ্যমে সুস্বাস্থকর ও মানসম্মত মিষ্টান্ন খাবার পরিবেশন করে আসছে ‘আনন্দ সুইটস্ এন্ড বেকারী’। ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাস চৌরাস্তা সংলগ্নে আরেকটি শাখা উদ্বোধন করা হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম