1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মেডিকেলে উত্তীর্ণ হওয়া মনোহরগঞ্জের দুই সহোদরের দায়িত্ব নিলেন এলজিআরডি মন্ত্রী

  • প্রকাশকালঃ শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৩৮৪ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধি :

কুমিল্লার মনোহরগঞ্জের অটোরিকশা চালক বিল্লাল হোসেনের অদম্য মেধাবী জমজ ছেলে আরিফুল ইসলাম ও শরিফুল ইসলাম মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তাদের এক লাখ টাকা শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য মো. তাজুল ইসলাম। একইসাথে ভবিষ্যতে তাদের পড়াশোনার সম্পূন দায়িত্ব নিয়েছেন মন্ত্রী।

দুই জমজ সহোদরের নিকট মন্ত্রীর পক্ষে শুভেচ্ছা উপহারের টাকা তুলে দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম। এসময় কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন, যুবলীগ নেতা আমির হোসেন, মো. কামাল হোসেন, মো. জসিম উদ্দিন, ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সদ্য প্রকাশিত এমবিবিএস ভর্তি পরীক্ষায় মনোহরগঞ্জ উপজেলার মানরা গ্রামের অটোরিকশা চালক বিল্লাল হোসেনের ছেলে আরিফুল ইসলাম ৮২২তম হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে ও শরিফুল ইসলাম ১১৮৬তম হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ লাভ করেন। দুই মেধাবী জমজ সহোদরের এ সাফল্যের খবরে পরিবার ও এলাকায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

অটোরিকশা চালক বিল্লাল হোসেন অর্থনৈতিক সমস্যায় দুই জমজ ছেলের এমবিবিএস ভর্তিতে অনিশ্চয়তায় দেখা দিলেও এলজিআরডি মন্ত্রী ও কুমিল্লা জেলা প্রশাসকের নগদ অনুদান ও সার্বিক সহযোগিতার আশ্বাসে তা সম্ভব হয়েছে। এজন্য তারা মন্ত্রী ও জেলা প্রশাসকের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম