1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

স্বার্থের অন্ধত্ব

  • প্রকাশকালঃ রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৪০০ জন পড়েছেন
হারাধন ভৌমিক :


স্বামীর স্বার্থ বউয়ের উপর সন্তানাদির বাসনায়।

সংসার ধর্ম, নিত্যকর্ম, জীবন ভোগের রসনায়।।
বউয়ের স্বার্থ ভোগ বিলাস আর সন্তান লাভের স্বপ্নটা।
বাপের ঘরে সবই আছে, নেই শুধু সেই লাইসেন্সটা।।
পুত্র কন্যার স্বপ্ন যে শুধু বড় হওয়ার অভিলাষ।
অর্থকড়ি, জামাজুতো, শিক্ষা দীক্ষায় পুর্ন বিকাশ।।
বড়সড় ডিগ্রী নিয়ে মোটা দাগের চাকুরী চাই।
বাড়ী, গাড়ী, সুখী যুগল, পরিপূর্ণ জীবন পাই।।
ভাই,বন্ধু, আত্মীয়,তার প্রয়োজনেই কাছে পাই।
স্বার্থশেষে যে যার পথে, কভু চিৎকারেও দেখা নাই।।
প্রতিবেশীর বিপদ বেশী, যতই করেন উপকার।
নিজের স্বার্থে আঘাত আসলে ভুলেই যাবে প্রতিকার।।
বৃদ্ধ হলেন পিতামাতা রোগ ব্যধিতে
বিছানায়।
সন্তানেরা নেই পাশে আজ, দূঃখের কালে
অসহায়।।
অট্টালিকা বাড়ী গাড়ী যা কিছু সঞ্চয়
জীবনে।
সবই হলো ভাগাভাগি, নেই পাশে কেউ মরনে।।
জগতটা যে স্বার্থের তরে নিরন্তর ছুটছে
দিগবিদিক।
আপন সুখের অন্বেষণে বুঝতে অক্ষম,
কি সঠিক?
ভালবাসায় ভেজাল বেশী, মানবতার
বুলি সার।
সমাজে আজ অন্ধ স্বার্থে আছে শুধু
অনাচার।।
 
লেখক : লন্ডন প্রবাসী।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম