1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বরুড়ায় চিকিৎসকের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি অবমাননার অভিযোগ

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৩৬৬ জন পড়েছেন

মোঃ হুমায়ুন কবির মানিক, লাকসাম:

কুমিল্লার বরুড়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননা এবং সরকার ঘোষিত লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করে ত্রাণ বিতরণের অভিযোগ উঠেছে। বরুড়া পৌরসভার মৌলভীবাজারে অবস্থিত ফেয়ার হসপিটালের খন্ডকালীন চিকিৎসক ডা. মোহাম্মদ ইকবাল হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। তিনি নোয়াখালী আব্দুল মালেক মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার (১৬ এপ্রিল) ফেয়ার হসপিটালের খন্ডকালীন চিকিৎসক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন সরকারি স্বাস্থ্য বিধি ও লকডাউন অমান্য করে ত্রাণ বিতরণ করেন। এসময় ফটোসেশনের সুবিধার্থে তিনি হাসপাতালে টাঙানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ‘নো মাস্ক নো সার্ভিস’ লেখা ফেষ্টুন ছিঁড়ে ফটোসেশন করেন। এ নিয়ে হাসপাতালের এক্স রে অপারেটর মোঃ কামরুল ইসলাম প্রতিবাদ করায় তাকে গালমন্দ করেন ডা. মোহাম্মদ ইকবাল হোসেন।

এদিকে চলমান লকডাউনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননা এবং সরকার ঘোষিত লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করে ত্রাণ বিতরণ করায় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদ ও সমালোচনার ঝড় ওঠে।

স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা অভিযুক্ত চিকিৎসকের উপযুক্ত বিচার দাবি করেছেন। এ বিষয়ে ডা. মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘ফেষ্টুন ছেঁড়া হয়নি। ওগুলো হাসপাতালেই টাঙানো আছে। সারা দেশের বিভিন্ন সামাজিক সংগঠনের ন্যায় আমরা স্বাস্থ্য বিধি মেনেই আলোচনা সভা ও ইফতার সামগ্রী বিতরণ করেছি।’

হাসপাতালের পরিচালক আব্দুল আউয়াল বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আমরা পরিচালকরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম