1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বিয়ে করছেন খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলা

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৯৩৮ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। প্রবাসী এক বাংলাদেশির সঙ্গে সিথির বিয়ের এই অনুষ্ঠান ঈদের পর লন্ডনে তারেক রহমানের বাড়িতে অনুষ্ঠিত হবে।

জানা যায়, সৈয়দা শর্মিলা রহমান সিথির বাগদান অনুষ্ঠানটি পরিবারের সদস্যদের খুব সীমিতসংখ্যক উপস্থিতিতে তারেকের বাসায় অনুষ্ঠিত হয়। সিথির বাগদত্তা লন্ডন প্রবাসী একজন ধনাঢ্য ব্যবসায়ী এবং বিএনপির শীর্ষ দাতাদের একজন। তার গ্রামের বাড়ি সিলেটে।

সিথির বাগদত্তার আগের ঘরে দুই সন্তান রয়েছে। কোকো মারা যাওয়ার পর থেকেই সিথির সঙ্গে তার যোগাযোগ বাড়ে। যদিও আগেই এই গুঞ্জন ছিল যে সিথি বাংলাদেশের রাজনীতিতে আগ্রহী। তবে সিথির হবু স্বামী তাকে ব্যবসায় সংযুক্ত করার সম্ভাবনা রয়েছে।

তবে অন্য একটি সূত্র থেকে জানা গেছে, সিথির বাগদত্তা তাকে রাজনীতিতে সক্রিয় করতে সহায়ক ভূমিকা পালন করবেন।

এর আগে ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। কোকোর মৃত্যুর পর স্ত্রী শর্মিলা রহমান দুই মেয়ে নিয়ে মালয়েশিয়া থেকে লন্ডনে চলে যান। এখন তারা সেখানেই বসবাস করছেন।

সূত্র : দৈনিক প্রতিদিনের সংবাদ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম