1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসাম বাজারে ভয়াবহ অগ্রিকান্ডে ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

  • প্রকাশকালঃ রবিবার, ৯ মে, ২০২১
  • ৪৭২ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধি :

কুমিল্লার লাকসাম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। শনিবার দিবাগত রাত ২টার দিকে লাকসাম রেলগেট এলাকায় বনফুল শোরুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে। এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক কাজী নজমুজ্জামান জামান জানান, রাত ২টার দিকে লাকসাম বাজার রেলগেট এলাকায় বনফুল শোরুমে আগুন লাগে। খবর পেয়ে কুমিল্লা ইপিজেড ও লাকসাম ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই মিষ্টির দোকান, হার্ডওয়্যার, ফার্মেসি ও তিনটি মুদি দোকান পুড়ে যায়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তাৎক্ষণিক ক্ষতির জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম