1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চাটখিলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০, ভাংচুর-লুটপাট

  • প্রকাশকালঃ শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৫০৭ জন পড়েছেন

মোঃ সাকিব হোসেন (চাটখিল) নোয়াখালী প্রতিনিধি:

চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মলংচর ও হাসর গ্রামের স্থানীয় দু’গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে প্রায় ঘণ্টাব্যাপী দু’গ্রুপের সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়। এ সময় মলংচর গ্রামের ৮টি দোকান ভাংচুর এবং মালামাল লুটপাট করা হয়।

আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় মলংচর গ্রামের আবু সায়েদ (২৫), তাজুল ইসলাম (৩২) ও মিজান (২৬) কে রাতেই নোয়াখালী জেনারেল হসপিটালে ভর্তি করানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মলংচর ও হাসর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাসর গ্রামে ওবায়েদ উল্যাহর সাথে মলংচর গ্রামের আবু সায়েদ ও তাজুল ইসলামদের সাথে মতবিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে হঠাৎ দু’গ্রুপে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দু’গ্রুপের সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংঘর্ষ শুরু হওয়ার খবর পেয়েই তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠান। পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’গ্রুপের সন্ত্রাসীরা পালিয়ে যায়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম