1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

কনকাপৈত ইউনিয়ন পরিষদ নির্বাচন আলোচনায় শীর্ষে যুবলীগ নেতা শাহীন

  • প্রকাশকালঃ সোমবার, ৭ জুন, ২০২১
  • ৪৮১ জন পড়েছেন

চৌদ্দগ্রাম প্রতিনিধি  :

ইউনিয়ন পরিষদ নির্বাচনের এখনও তফসিল ঘোষণা হয়নি। এরই মধ্যে শুরু হয়েছে কনকাপৈত ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগাম প্রস্তুতি। শিক্ষার মান প্রসারে এগিয়ে থাকা প্রযুক্তির এই দিনে ইউনিয়নে অনেক শিল্পপতির জন্ম। ২৭ টি গ্রাম ও ৯ ওয়ার্ড নিয়ে গঠিত এই ইউনিয়নে নারী-পুরুষ ভোটারের সংখ্যা প্রায় ১৯ হাজার। এবারের নির্বাচনে কনকাপৈত ইউনিয়নে ৯টি কেন্দ্র ও একটি উপ কেন্দ্রসহ মোট ১০ কেন্দ্রে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

এবারের ইউপি নির্বাচনে একাধিক প্রার্থী থাকলেও সর্বত্র আলোচনায় রয়েছেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন ভূঁইয়া শাহীন। তিনি কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত আপামর মানুষের সাথে ব্যস্ত সময় পার করছেন। সাবেক রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপির হাত ধরে ছাত্র রাজনীতি থেকে এখন পর্যন্ত যুবলীগের সাথে সম্পৃক্ত রয়েছেন। মানুষের ভালোবাসায় বেড়ে উঠা তরুণ এই প্রার্থীকে পেতে অনেকে মরিয়া হয়ে উঠেছে। পরোপকারী এই মানুষটিকে এবারের নির্বাচনে জেতাতে আটঘাট বেঁধে মাঠে থাকার ষোষণা দিয়েছেন কনকাপৈত ইউনিয়নের সর্বস্তরের জনগণ। বিভিন্ন অনুষ্ঠানে মোঃ মুজিবুল হক এমপির হাতকে শক্তিশালীর করার জন্য তিনি প্রচার চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে ইসমাইল হোসেন ভুঁইয়া শাহীন সাংবাদিকদের জানান, ‘আল্লাহ রহমতে এবারে কনকাপৈত ইউপি নির্বাচনে পরিবর্তন হওয়ার সম্ভবনা রয়েছে। আমার প্রিয় নেতা আধুনিক চৌদ্দগ্রামের রুপকার মোঃ মুজিবুল হক এমপি যদি আমাকে নৌকা প্রতিক দেন, তাহলে তাঁর হাতকে শক্তিশালী করার লক্ষে আমি সধা প্রস্তুত রয়েছি’।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম