1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চৌদ্দগ্রামে ইয়াবা ব্যবসায়ি নারী আটক

  • প্রকাশকালঃ সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৩৬৭ জন পড়েছেন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে সোমবার (১৪ জুন) দুপুরে থানার সামনে থেকে ২০০ পিস ইয়াবাসহ মোসা: পাখি আক্তার (৩২) নামে একটি নারীকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। আটককৃত পাখি আক্তার উপজেলার কালিকাপুর ইউনিয়নের দূর্গাপুর (ছুফুয়া) গ্রামের মো: বিল্লাল মিয়ার স্ত্রী।

থানা সূত্রে জানা গেছে, রোববার (১৩ জুন) গোপন সংবাদের ভিত্তিতে মোসা: পাখি আক্তারের স্বামী মো: বিল্লাল মিয়াকে (৪০) ৫ কেজি গাঁজা সহ আটক করে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি আভিযানিক দল। সোমবার সকালে বিল্লাল মিয়াকে আসামী করে মাদক আইনে মামলা দায়ের শেষে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলাকালীন সময়ে আসামী বিল্লালের স্ত্রী পাখি আক্তার তার সাথে দেখা করতে থানায় আসে। এসময় বিল্লাল মিয়ার জন্য নিয়ে আসা কাপড়-চোপড়ের ব্যাগ তল্লাশী করে ২০০ পিস ইয়াবা সহ পাখি আক্তারকে আটক করে পুলিশ। পরে মাদক আইনে মামলা দায়ের শেষে স্বামী-স্ত্রী দু’জনকেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা বলেন, “৫ কেজি গাঁজা সহ আটক বিল্লাল নামের এক আসামীকে দেখতে আসা তার স্ত্রীর গতিবিধি সন্দেহ হলে ব্যাগ তল্লাশী করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত নারীর নাম পাখি আক্তার। পরে তাদেরকে সকল প্রক্রিয়া শেষে জেলহাজতে প্রেরণ করা হয়”।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম