1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লালমাইয়ে যুবককে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

  • প্রকাশকালঃ রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৩৭৯ জন পড়েছেন

লাকসাম প্রতিনিধি :


কুমিল্লার লালমাইয়ে রাস্তা থেকে ডেকে নিয়ে জাবেদ মজুমদার (২১) নামের এক টাইলস মিস্ত্রিকে পিটিয়ে জখম এবং চোখ উপড়ে ফেলে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাবেদের স্ত্রী রুবি আক্তার বাদী হয়ে লালমাই থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার পুরনো প্রেমের সম্পর্কের সূত্র ধরে জাবেদকে লালমাই উপজেলার মধ্য চিলোনিয়া গ্রামের আবদুল মালেকের বাড়িতে ডেকে নেয় তার ছেলে নাহিদ (২০)।
এ সময় তাকে পিটিয়ে গুরুতর জখম করে ডান চোখ উপড়ে ফেলার চেষ্টা করার অভিযোগ করেছে পরিবার। এতে ওই যুবকের ডান চোখের হাড় ভেঙে যায়। মুমূর্ষু অবস্থায় জাবেদকে স্থানীয়রা উদ্ধার করে লাকসাম সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরে ডাক্তারদের পরামর্শে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরদিন শুক্রবার (১১নভেম্বর) এ বিষয়ে লালমাই থানায় একটি অভিযোগ দায়ের করেন তার স্ত্রী রুবি আক্তার।
গুরুতর আহত জাবেদ কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার মাগুড়া কুড়িগাই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে এবং লাকসাম পৌরসভার ২নং ওয়ার্ডের কুন্দ্রা গ্রামের মৃত. রফিকুল ইসলামের নাতি। সে জন্মের পর থেকেই নানার বাড়িতে (লাকসাম পৌরসভার কুন্দ্রা গ্রামে) বসবাস করে আসছেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম