লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে লোকমান হোসেন (৪৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার রাতে লাকসাম পৌরসভার ২নং ওয়ার্ডের বাইনছাটিয়া গ্রামের লতিফ মিয়ার বাড়ীতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে লাকসাম থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসে।
পুলিশ সুত্রে জানা যায়, নিহত লোকমান হোসেনের বাড়ী বরিশালে। সে চলতি মাসের ১ তারিখে পৌরসভার ২নং ওয়ার্ডের বাইনছাটিয়া গ্রামের লতিফ মিয়ার বাড়ীতে ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেন। লোকমান হোসেন এর আগেও আরও দুই বিবাহ করেছেন। তাদের দম্পতিতে কোন সন্তান নেই। এমনকি বর্তমান স্ত্রী ও জানেনা তার স্বামীর আসল ঠিকানা।
স্থানীয় ও নিহতের স্ত্রী’র সূত্রে জানা গেছে, লোকমান হোসেন গত কয়েকদিন ধরে এলাকার ফুটপাতে জ্বাল মুড়ি ও ভাজাপোড়া বিক্রি করে আসছেন। তার ব্যবসার কাজে ও একাধিক বিবাহ করার সময় টাকার প্রয়োজন হওয়ায় বেশ কিছু পরিচিত লোকজনের কাছ থেকে ঋণ নেন। তিনি ঋণের টাকার কিস্তি ও পাওনাদারদের টাকা পরিশোধ করতে না পারায় ওইদিন নিজ ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নিহতদের স্ত্রী রাশিদা বেগম জানায়,
আমি পাশের রুমে আসরের নামাজ পড়ছিলাম আমার স্বামী রুমেই ছিল। কিন্তু নামাজ শেষে এসে দরজা বন্ধ দেখতে পাই। স্বামী’র কোন সাড়া শব্দ না পেয়ে দরজা খোলার চেষ্ঠা করি পরে জানালা দিয়ে দেখতে পাই সে সিলিং ফ্যানের সাথে ঝুলে রয়েছে।
বাড়ীর মালিক আব্দুল লতিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এরা নতুন ভাড়াটিয়া, কি কারনে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভুইঁয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
Leave a Reply