1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লালমাইয়ে ছেলের হাতে মা খুন

  • প্রকাশকালঃ শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৩৩৯ জন পড়েছেন
লাকসাম প্রতিনিধি :


কুমিল্লার লালমাই উপজেলার কনকশ্রী দক্ষিণ পাড়ায় ছেলের শাবলের আঘাতে মা খুন হয়েছে। ঘাতক ছেলের নাম নুরে আলম সবুজ (৩০)। সে ৫ দিন আগে সৌদি আরব থেকে দেশে আসে। নিহত নুরজাহান বেগম চশমা (৫৫) ঐ গ্রামের কামাল হোসেন রাজা মিয়ার স্ত্রী। শনিবার (১০ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার সাইদুল ইসলাম তিতু এ তথ্য নিশ্চিত।
এলাকাবাসী জানায়, মাত্র ৫ দিন আগে দেশে আসার পর থেকে সবুজ কারো সাথে কথাবার্তা না বলে চুপচাপ থাকে। ২ বছর সৌদি থাকলেও দেশে টাকা-পয়সাও পাঠাতে পারেনি। ঐদিন হঠাৎ পিতা কামাল হোসেন রাজা মিয়া, ভাই আরশাদসহ কয়েকজনকে মারধর করে। পরে পার্শ্ববর্তী নানার বাড়িতে গিয়ে মামা কামরুল ইসলামের স্ত্রী প্রীতি (২৭), মামাতো বোন মাইশাকে মারধর করে। এ সময় ঐ বাড়ির লোকজন তাদেরকে রক্ষায় এগিয়ে এলে এদেরকেও মারধর করে সবুজ। খবর পেয়ে একপর্যায়ে তার মা তাদেরকে রক্ষায় এগিয়ে গেলে সবুজের হাতে থাকা শাবল দিয়ে আঘাত করলে মাথা ফেটে ঘটনাস্থলে মারা যান নুরজাহান বেগম চশমা।
এলাকাবাসী জানায়, হত্যাকাণ্ডের পর বাড়িতে এসে বেডিংপত্র নিয়ে সবুজ ঢাকার উদ্দেশে রওনা দেয়। এ সময় লোকজন তাড়া করলে সে রাস্তা বদলে পালানোর চেষ্টা করে। পরে দরবেশপাড়া দিঘির পাড় থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে লোকজন।
ঘটনাস্থলে আসা লালমাই থানার উপপরিদর্শক হারুনুর রশিদ জানান, ঘাতক সবুজকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম