1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে নামহট্ট সংঘের ১৭তম বর্ষপূর্তি উদযাপনে বনাঢ্য শোভাযাত্রা

  • প্রকাশকালঃ শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৮২ জন পড়েছেন

চন্দন সাহা, লাকসাম:

কুমিল্লার লাকসামে নামহট্ট সংঘের ১৭তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে লাকসাম পৌরশহরে সংকীর্তনসহ এক বনাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরে অবস্থিত লাকসাম কেন্দ্রীয় ইসকন প্রচার কেন্দ্র ও কীর্তন মন্দির থেকে বের হয়ে জগন্নাথ মন্দির হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইসকন মন্দিরে এসে শেষ হয়।

এছাড়াও কীর্তন মেলা,সন্ধ্যা আরতি,ভাগবতীয় আলোচনা,বৈদিক নাটিকা ও মহাপ্রসাদেরও আলোচনা করা হয়। অনুষ্ঠানে আর্শীবাদক ছিলেন ইসকন,বাংলাদেশের সহ-সভাপতি ও গড়োয়া ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ।

বিশেষ আলোচক ছিলেন কুমিল্লা জগন্নাথদেব মন্দিরের সহ-সভাপতি শ্রীপাদ ভদ্রনিমাই দাস ব্রক্ষ্মচারী। শ্রী সুদর্শন জগন্নাথ দাস ব্রক্ষ্মচারীর সার্বিক পরিচালনায় আরও উপস্হিত ছিলেন লাকসাম ব্যবসায়ি সমিতির সেক্রেটারী পিন্টু রঞ্জন সাহা, প্রবীর সাহা,শচীন্দ্র কুমার দাস,নিতাই সাহা, বিশ্বজিত প্রভু,নিমাই সাহা,রানা সাহা,শিবু সাহা,বিশ্বতম সাহা,উজ্জ্বল দত্ত,আমেরিকান প্রবাসী সুব্রত পাল প্রমুখ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম