1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

নাঙ্গলকোটে তুচ্ছ ঘটনায় দুজনকে কুপিয়ে আহত

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ১৩২৩ জন পড়েছেন

নাঙ্গলকোট প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। ৩১মে রোববার দুপুরে উপজেলার আদ্রা দক্ষিণ ইউপির চাটিতলা গ্রামের পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলো ওই গ্রামের আবদুল ওহাবের ছেলে মোঃ ইমন (১৮) ও সিফাত হোসেন (১৪)।
আহত ইমনের পিতা আবদুল ওহাব জানান, ওইদিন দুপুরে আমার ছোট ছেলে সিফাতের সাথে পাশ্ববর্তী বাড়ির শাহজাহান মিয়ার ছেলে আবদুল আহাদের কথা কাটাকাটি হয়। এ বিষয়টি বড় ছেলে ইমন জিজ্ঞাসা করতে গেলে আহাদের নেতৃত্বে তার স্বজন নূর আহমেদের ছেলে দিদার, মৃত. ইদ্রিস মিয়ার ছেলে শাহ আলম, আহাদের পিতা শাহ জাহান, শাহ আলমের স্ত্রী আয়শা বেগম তাদের দুই ভাইয়ের উপর অতর্কিত হামলা করে বেদম মারধর ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে ৯৯৯ এ ফোন করে তাদের উদ্ধার করে নাঙ্গলকোট আট্রা মডার্ন হসপিটালে ভর্তি করা হয়। আবদুল ওহাব আরো জানান, তিনি এ ঘটনায় নাঙ্গলকোট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া না যাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম