1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ওস্তাদ কায়েসের হাত ধরেই দেশের অন্যতম গোলকিপার হয়েছি : বিপ্লব ভট্টাচার্য     

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ১১৬২ জন পড়েছেন

জাকির মামুনঃ বাংলাদেশের অন্যতম সেরা গোলরক্ষক ছিলেন বিপ্লব ভট্টাচার্য ৷ কুমিল্লার লাকসামের বিপ্লব দীর্ঘ দেড়যুগেরও বেশি সময় ধরে দেশের হয়ে খেলেছেন৷ ছোটবেলা থেকেই ফুটবলের ভিষন আগ্রহ ছিলো৷ প্রথমদিকে স্ট্রাইকার হিসেবে খেললেও তার ফুটবল খেলার প্রথম ওস্তাদ তাবারক উল্লাহ্ কায়েসের কল্যাণেই তিনি হয়ে গেলেন গোলকিপার৷ টিভি ও বেতার ধারাভাষ্যকার শামসুল আলমের একটি লাইভ চ্যাট অনুষ্ঠানের অতিথি ছিলেন বিপ্লব৷ বিপ্লব ওই অনুষ্ঠানে জানান, ‘আসলে প্রথমদিকে আমি স্ট্রাইকার ছিলাম৷ একটি ম্যাচে আমার গুরু , ওস্তাদ তাবারকউল্লাহ্ কায়েস গোলবারে দাঁড় করিয়ে দেন৷ ওই ম্যাচে আমি সৌভাগ্যবশত ভালো খেলে ফেলি৷ পরবর্তীতে তিনি সিদ্ধান্ত দিলেন, এখন থেকে তুমি গোলকিপার হিসেবে খেলবে৷ কিন্তু বিষয়টি প্রথমদিকে নিজ থেকে মেনে নিতে না পারলেও পরবর্তীতে ভাবলাম, আমাকে ফুটবল খেলতে হবে ৷ আর তিনি যেহেতু আমার ওস্তাদ, তাঁর হাত ধরেই আমার ফুটবল খেলার হাতে খড়ি হয়েছে তাই তিনি আমার চেয়ে ভালো বুঝেন৷ তখন আমি তাঁর সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে গোলকিপিং করা শুরু করলাম৷ এরপর থেকে আমাকে আর পিছে তাকাতে হয়নি৷’

‘বাংলাদেশ ফুটবলঃ অতীত ,বর্তমান, ভবিষ্যৎ’ শিরোনামের ওই লাইভ অনুষ্ঠানে তিনি তার বক্তব্য তুলে ধরেন৷ দেশের ফুটবলকে ভালো অবস্থানে আনতে একটি ভিশন নিয়ে এগুতে হবে বলে তিনি মন্তব্য করেন৷ এছাড়াও ফুটবল উন্নয়নের ক্ষেত্রে এখনকার করণীয় সম্পর্কে তিনি তার মতামত প্রদান করেন৷

বিপ্লব আবাহনী, মোহামেডান, শেখরাসেল ক্রীড়াচক্রসহ দেশের সেরা ক্লাবগুলোতে সফলতার সাথে খেলেছেন৷ অধিনায়ক হিসেবে হ্যাট্রিক শিরোপা জয়ের কৃতিত্ব ও রয়েছে তাঁর৷ দেশের হয়েও দীর্ঘসময় সেবা দিয়েছেন এই গোলকিপার৷ গতবছর দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনেই যোগ দিলেন কোচিং পেশায়৷ বর্তমানে দেশের ঐতিহ্যবাহি ক্লাব ‘শেখ জামাল ধানমন্ডি ক্লাব’ এর গোলকিপার কোচ হিসেবে দায়িত্বপালন করছেন লাকসামের এই সুর্যসন্তান৷

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম