1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চৌদ্দগ্রামে স্বপ্নপূরণ ফাউন্ডেশন এর সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশকালঃ শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৩০৫ জন পড়েছেন

আবদুর রউফ, চৌদ্দগ্রাম:

কুমিল্লার চৌদ্দগ্রামে মানবিক সংগঠন ‘স্বপ্নপূরণ ফাউন্ডেশন’ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ফাউন্ডেশনের বিগত দিনে বাস্তবায়িত সকল ইভেন্টের স্বচ্ছ হিসাব-নিকাশ তুলে ধরা হয়। সভা শেষে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: মোশাররফ হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে চৌদ্দগ্রাম বাজারস্থ একটি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: মনির হোসেন খোকন।

সভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের যুগ্ম সমন্বয়ক মো: মনোয়ার হোসেন মুন্না, প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: মোশাররফ হোসেন, পরিচালক মো: এমদাদ উল্যাহ, এনায়েত উল্লাহ মাসুম, মুহা. ফখরুদ্দীন ইমন, নূর মোহাম্মদ সুমন, আব্দুল গোফরান মাসুদ, জসিম উদ্দিন হাসান, বেলাল হোসাইন ইয়াছিন।

পরিচালক মোহাম্মদ হোসেন নয়ন এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্য জামান সাব্বির, ফাহিম আহমেদ, আবু বকর সিদ্দিক প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক মো: বেলাল হোসেন শাকিল, সদস্য আব্দুল্লাহ আল মামুন, জাহাঙ্গীর হোসেন সহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ‘স্বপ্নপূরণ ফাউন্ডেশন’ এর দেখাদেখি চৌদ্দগ্রাম উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অনেক সামাজিক ও মানবিক সংগঠন গড়ে উঠেছে। প্রতিটি সংগঠনের উদ্যোগে বিভিন্ন ইভেন্ট বাস্তবায়নের ফলে চৌদ্দগ্রামের অসহায় ও হতদরিদ্র মানুষরা বেশ উপকৃত হয়েছে। বিষয়টিকে স্বপ্নপূরণ ফাউন্ডেশনের সফলতা হিসেবেই দেখছি আমরা। একটি মানবিক সংগঠনের প্রাণ হলো সে সংগঠনের কর্মী-সমর্থক ও শুভাকাঙ্খীরা। স্বপ্নপূরণ ফাউন্ডেশনের পরিচালক ও সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় এবং শুভাকাঙ্খী ও দাতাদের সার্বিক সহযোগিতায় আজ সংগঠনটি সমগ্র উপজেলায় বেশ সাড়া জাগিয়েছে। এ সময় তারা অতীত সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। আগামীদিনে ফাউন্ডেশনের কার্যক্রমকে আরো বেগবান করতে পরিচালক মো: এমদাদ উল্যাহকে প্রধান করে নতুন করে ৭ সদস্য বিশিষ্ট একটি ইভেন্ট সমন্বয়ক কমিটি গঠন করা হয়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম