1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সম্পত্তির বিরোধের জেরে বাড়িঘরে প্রতিপক্ষের হামলা

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৬৭০ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধি: 

কুমিল্লার লালমাইয়ের বাকই উত্তর ইউনিয়নের ভাবকপাড়া গ্রামের খোরশেদ আলমের বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। ওই ঘটনার লালমাই থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
সরজমিনে গিয়ে জানা যায়, জায়গা সম্পত্তির বিরোধের জের ধরে গত ৬ মে বাকই উত্তর ইউনিয়নের ভাবকপাড়া গ্রামের খোরশেদ আলমের বাড়িঘরে হঠাৎ হামলা করে একই বাড়ির চাচাতো ভাই জিল্লুর রহমান নামে একব‍্যক্তি। বাড়িতে কোন পুরুষ লোক না থাকার সুযোগে প্রতিপক্ষ জিল্লুর রহমান খোরশেদ আলমের বাড়ির চার দিকে দেয়া সীমানা বেড়ার টিন ও রান্নাঘরের চাল ভেঙে ফেলে ব‍্যাপক তান্ডব চালায়। ওই সময় বাড়িতে থাকা মহিলারা তাকে বাধা দিলে জিল্লুর রহমান তাদেরকে মারধর করার চেষ্টা চালালে খবর পেয়ে খোরশেদ আলম বাড়ি এসে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণ করেন।
এদিকে, প্রতিপক্ষ জিল্লুর রহমান ঘটনার পরদিন বহিরাগত লোকজন এনে খোরশেদ আলমের লোকজনকে হুমকি ধমকি দেয়। এনিয়ে খোরশেদ আলম লালমাই থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব‍্যাপারে বাকই উত্তর ইউনিয়ের চেয়ারম্যান মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি আমি শুনেছি। এটি অত‍্যন্ত দূঃখজনক ঘটনা।তাদের জায়গা সম্পত্তি নিয়ে কয়েকবার শালিস দরবার করা হলেও জিল্লুর রহমান এসবের কোন তোয়াক্কা করেনা। বর্তমানে হামলার ঘটনায় খোরশেদ আলম এখন থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি পুলিশ দেখছে। এরপর ব‍্যবস্থা নেয়া হচ্ছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম