1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ঘুষ চাওয়ার প্রতিবাদ করায় মুক্তিযোদ্ধা লাঞ্ছিত

  • প্রকাশকালঃ সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৪৪৫ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : জমি বন্দোবস্তের আবেদন ফাইল আটক রেখে ঘুষ চাওয়ার প্রতিবাদ করায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে মো. জামাল মোল্লা নামের এক মুক্তিযোদ্ধা লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় রোববার ওই মুক্তিযোদ্ধা ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। তবে, ভূমি অফিসে ঘুষ চাওয়া ও মুক্তিযোদ্ধা লাঞ্ছিত হওয়ার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন।

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দায়ের করা লিখিত অভিযোগে মুক্তিযোদ্ধা জামাল মোল্লা উল্লেখ করেন- তিনি উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ভাগলপুর গ্রামের বাসিন্দা।

তিনি ‘এক ইঞ্চি জমিও যাতে অনাবাদি না থাকে’ প্রধানমন্ত্রীর এ ঘোষণা অনুসারে চাষাবাদের জন্য তার জমির পাশে একটি অনাবাদি ও অকৃষি জমির বন্দোবস্ত পেতে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে একটি আবেদন করেন।

আবেদনের পর ৬ মাসের বেশি সময় ওই আবেদনটি সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে পড়ে থাকে। সম্প্রতি এ বিষয়ে খোঁজ নিতে গেলে ওই অফিসের সার্ভেয়ারের সহযোগী ওমেদার মো. সোহাগ কাজ করিয়ে দেয়ার কথা বলে মুক্তিযোদ্ধা জামাল মোল্লার কাছে ১ লাখ টাকা ঘুষ দাবি করেন।

মুক্তিযোদ্ধা জামাল মোল্লা অভিযোগে আরও উল্লেখ করেন- ১৬ জুলাই সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে গিয়ে তিনি ফাইল আটক ও ঘুষ চাওয়ার প্রতিবাদ করেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন তাকে অপমান করে ওই অফিস থেকে বের করে দেন। তবে, এ ঘটনা সম্পূর্ণ রূপে অস্বীকার করেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম